মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের রৌমারী ও ফুলবাড়ীতে জুয়ার আসরে দেড় লক্ষাধিক টাকাসহ আটক-১৫ কুড়িগ্রামের চার উপজেলায় চব্বিশ কোটি টাকার কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ৪ বছরেও চালু হয়নি কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধনসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন

একজনকে বাঁচাতে গিয়ে আরেকজন ব্রহ্মপুত্র নদে ঝাপ, দু’জনের মরদেহ উদ্ধার

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ৮ মে, ২০২৩
  • ১১৭৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমেছিল এক তরুণ। এসময় তাকে ডুবে যেতে দেখে ব্রহ্মপুত্রে নদে ঝাপ দেয় আরেক তরুণ। এতে দু’জনেই নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদলের চেষ্টায় নিখোঁজ দুই তরুণের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। এর আগে আজ সোমবার বিকেলে উচাখিলা ইউনিয়নের বটতলা বালুর ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হয় ওই দুই তরুণ।

তরুণ দু’জনের একজন হলো- উচাখিলা
ইউনিয়নের উজানচর নওপাড়া এলাকার আবদুল কাদিরের ছেলে ফয়সাল (১৪), অপরজন একই এলাকার শিরু মিয়ার ছেলে পৃথিবী (১২)। এদের মধ্যে ফয়সাল উচাখিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, ব্রহ্মপুত্র নদে নৌকা দিয়ে যাত্রী পারাপার করছিল ফয়সাল। ওই সময় গোসলে নেমে পৃথিবী নামক ওই তরুণ ডুবে যেতে দেখে তাকে বাঁচাতে ঝাপ দেয় ফয়সাল। এতে সেও নিখোঁজ হয়। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরিদল ওই দুই তরুণের মরদেহ উদ্ধারকরে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন,’ ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হওয়া দুই তরুণের মরদেহ উদ্ধার হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন’।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন