শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিকদের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক পরিশোধ করুন মারামারির ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে মামমলা কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবির পলিটেকনিক সভাপতির উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান ১১ দলীয় জোটের ডাকে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত স্থানীয় কণ্ঠকে বৈশ্বিক পরিসরে যুক্ত করতে সংলাপ অনুষ্ঠিত কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত কুড়িগ্রাম-২ আসনের এমপি ডক্টর আতিক মুজাহিদ প্রাণে রক্ষা: গাড়ি বিধ্বস্ত, আহত-৩ কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন জেলা বিএনপির ত্যাগী নেতা আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা

এক মাস সাগরে ভাসার পর ইন্দোনেশিয়ায় নামলো রোহিঙ্গাদের একটি দল

অবারিত বাংলা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১৯৫৮ বার পড়া হয়েছে
ছবি- সংগৃহীত

এক মাস সাগরে ভাসার পর রোহিঙ্গাদের একটি দল ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলের অচেহ প্রদেশের একটি উপকূলে নেমেছে। এসময় তারা ব্যাপক ক্ষুধার্ত ও দুর্বল ছিল। রোববার (২৩ ডিসেম্বর) ইন্দোনেশিয়ার কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল-জাজিরার।

স্থানীয় পুলিশ প্রধান রোলি ইউইজা বলেন, রোববার ভোরে ৫৮ জনের একটি দল আচেহ প্রদেশের বেসার জেলার মাছ ধরার গ্রাম লাদং-এর ইন্দ্রপাত্র সৈকতে পৌঁছায়। তারা সবাই পুরুষ।
রোলি ইউইজা বলেন, স্থানীয় গ্রামবাসী রোহিঙ্গাদের একটি কাঠের নৌকায় ভাসতে দেখে। তারপর ওই নৌকায় থাকা মানুষদের সেখানে অবতরণ করতে সাহায্য করেন ও স্থানীয় কর্তৃপক্ষকে বিষয়টি জানান।

তিনি বলেন, ক্ষুধা ও পানি শূন্যতার কারণে তারা বেশ দুর্বল হয়ে পড়েন। দীর্ঘদিন ধরে সাগরে থাকায় তাদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। তবে এরই মধ্যে তাদের খাদ্য ও পানি সরবরাহ করেছে গ্রামবাসী।
তিনি আরও বলেন, পুরুষদের মধ্যে অন্তত তিনজনকে চিকিৎসার জন্য একটি স্বাস্থ্য ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে ও অন্যরা বিভিন্ন চিকিৎসা নিচ্ছেন।

কিন্তু রোহিঙ্গাদের এই দলটি মিয়ানমার নাকি বাংলাদেশে আশ্রয় নেওয়াদের মধ্যে থেকে গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

২০১৭ সালে বাংলাদেশের সীমান্ত লাগোয়া রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়ে, ধর্ষণ ও হত্যা করে জাতিগত নিধন অভিযান চালায় মিয়ানমারের সেনাবাহিনী। সেসময় নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসে সাত লাখের বেশি রোহিঙ্গা। এর আগেও বাংলাদেশে আশ্রয় নিয়েছিল মিয়ানমারের কয়েক লাখ মুসলিম সংখ্যালঘু। তারা এখনো তাদের জন্মভূমিতে ফিরতে পারেনি। তাছাড়া রাখাইনে রোহিঙ্গা নির্যাতন অব্যাহত রয়েছে। ফলে প্রায়ই সেখান থেকে নৌপথে বিভিন্ন দেশে পালানোর চেষ্টা করছে তারা।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন