মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত

জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঈশ্বরগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১৪৩৮ বার পড়া হয়েছে
জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঈশ্বরগঞ্জ র‍্যালি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত ঈশ্বরগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আলোচনা সভা শেষে এক বিশাল বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে পুনরায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইমাম এর ব্যানারে আলোচনা সভা ও র্যালিতে অংশগ্রহণ করেন, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম খাঁন সুরুজ, সহ-সভাপতি ও উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম, রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুল আলী ফকির, সহ-সভাপতি আব্দুল মোতালেব, সহ-সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, উপজেলা জাতীয় পার্টির অর্থ বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্যর ব্যাক্তিগত সহকারী আব্দুল মতিন, উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন তুষার। এছাড়াও উপজেলার জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনসহ ১১ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে আসা নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন