মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা

নভেম্বরের ভিতরেই গণভোটের আয়োজন করতে হবে-কামরুল আহসান এমরুল

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৯২১ বার পড়া হয়েছে
নভেম্বরের ভিতরেই গণভোটের আয়োজন করতে হবে-কামরুল আহসান এমরুল
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর ও ময়মনসিংহ-৪ সদর আসনের জামায়াত মনোনীত  সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল বলেছেন,নভেম্বরের ভিতরেই গণভোটের আয়োজন করতে।গণভোট ও জাতীয় নির্বাচন একসাথে হতে পারে না। অবশ্যই জাতীয় নির্বাচন এর আগে গণভোট এর আয়োজন করতে হবে।
মঙ্গলবার সকাল ১১ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ৫ দফা দাবীতে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, ৫ আগস্টের পরে আমাদের রাজপথে দাঁড়ানোর কথা ছিলো না। আমরা আলোচনার মাধ্যমে সংস্কারে বিশ্বাসী। জুলাই সনদ এদেশের মানুষের আকাঙ্ক্ষা, ভালোবাসা ও প্রত্যাশার। আরেকটি স্বৈরাচারী সরকার যেন আবার চেপে বসতে না পারে সেজন্য জুলাই সনদকে আইনী ভিত্তি দিয়ে পিআর পদ্ধতিতে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে। সন্ত্রাস, দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার জন্য জামায়াতের এ আন্দোলন বলেও উল্লেখ করেন।
মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ জেলা শাখার আমীর আব্দুল করিম।
এসময় তিনি বলেন,৫ আগস্টের পর নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। মানুষ নতুন কিছু ভাবতে শুরু করেছে। এখন সবাই জামায়তকে চায়। জামায়াত মানুষের কল্যাণ চায় বলে মানুষ জামায়তকে ক্ষমতায় দেখতে চায়। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ দেশকে নিরাপদ হিসেবে গড়ে তুলবো।
ময়মনসিংহ মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আনোয়ার হাসান সুজন এর সঞ্চালনায়
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন,জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, মহানগর জামায়াত এর নায়েবে আমীর ও ত্রিশাল সংসদীয় আসনে সংসদ সদস্য প্রার্থী আসাদুজ্জামান সোহেল, জেলা জামায়াতের সহকারী মাহবুবুর রশীদ ফরাজি, মহানগর জামায়াত এর সহকারী সেক্রেটারি মাহবুব হাসান শামীম, মহানগর শিবির সভাপতি শরিফুল ইসলাম খালিদসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন