মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের রৌমারী ও ফুলবাড়ীতে জুয়ার আসরে দেড় লক্ষাধিক টাকাসহ আটক-১৫ কুড়িগ্রামের চার উপজেলায় চব্বিশ কোটি টাকার কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ৪ বছরেও চালু হয়নি কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধনসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন

পাতে মিলছে রকমারি সামুদ্রিক মাছ

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮১২ বার পড়া হয়েছে

পাত্রে রাখা রসাল ঝোলে আস্ত কোরাল। তার পাশে চিংড়ির কারি, আবার ভর্তাও। আরও সামনে এগোলে শুঁটকি থেকে শুরু করে রকমারি পদ। কী নেই—রূপচাঁদা, ইলিশ, সামুদ্রিক চিংড়িসহ নানা স্বাদের সব সামুদ্রিক মাছে ভরপুর। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর এলাকার পুরাতন গরুর বাজারে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) হোটেলটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

নতুন করে আত্মপ্রকাশ হওয়া হোটেলে প্রতিদিনের মেনুতে বিভিন্ন সামুদ্রিক মাছ ছাড়াও থাকছে দেশীয় পুকুরের মাছ।

প্রতিদিন এই সার্ভিস দিবেন হোটেলটি। প্রতিদিন খাওয়ার তালিকায় থাকবে হায়দারা বাদ বিরানি ও চিকেন বিরানি। চলমান থাকবে সাদা ভাতের সাথে একাধিক প্রকার ভর্তা ও কয়েক পদের মাংস, শাক-সবজি ও ভাজী।

শীর্ষস্থানীয় বাবুচির রান্না করা খাওয়ার ভোজন প্রিয় মানুষের মন জয় করবেন বলে আশাবাদ পরিচালকদের। এছাড়া প্রতিদিন নাস্তার তালিকায় থাকেন চিকেন গ্রীল, চিকেন চাপ,পরটা, রুটিসহ বিভিন্ন ধরনের নাস্তা।

হোটেলের প্রোপ্রাইটর মো. রিয়াজ হোসাইন বলেন, ঈশ্বরগঞ্জ একটি প্রাচীন ইতিহাস ঐতিহ্যে ভরপুর কাঁচা মাটিয়া নদ তীরবর্তী শহর। খাবারের পাতে মাছের নানা পদ থাকাটা ছিল একসময়ের রেওয়াজ। বর্তমানে সামুদ্রিক মাছ পাওয়া যায় না। তাই ঈশ্বরগঞ্জবাসীর রসনা তৃপ্তি মেটাতেই এই আয়োজন। অল্প খরচেই এই আমরা এ সেবা দিয়ে যাব।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন