মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধনসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন

মহানগর জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ এর উদ্বোধন

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৮৮১ বার পড়া হয়েছে
মহানগর জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ এর উদ্বোধন
ময়মনসিংহ মহানগর জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট – ২০২৫’।
বুধবার (৩০ জুলাই) নগরীর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন মহানগর জামায়াতের আমীর ও ময়মনসিংহ সদর ৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল হাসান এমরুল।
প্রধান অতিথির বক্তব্যে কামরুল আহসান এমরুল বলেন,”এই টুর্নামেন্ট শুধু একটি খেলাধুলার আয়োজন নয়; বরং জুলাই মাসে যারা গণতন্ত্র, ন্যায় ও নৈতিকতার জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদের স্মৃতিকে ধারণ করতেই এই টুর্নামেন্টের আয়োজন। তরুণদের মাঝে শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত চেতনা গড়ে তোলার একটি কার্যকর মাধ্যম এই ধরনের আয়োজন।”
মহানগর যুব বিভাগের সেক্রেটারি প্রভাষক এস. এম. জোবায়ের হোসাইন এর সঞ্চালনায় যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল বারির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের আমীর ও ময়মনসিংহ সদর ৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল হাসান এমরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারি সেক্রেটারি মাহবুবুল হাসান শামীম, চরপাড়া সাংগঠনিক থানা শাখার আমীর সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, ঘাগড়া সংগঠনিক থানা শাখার আমীর মনির হোসাইন, হালুয়াঘাট আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহফুজুর রহমান মুক্তা।
টুর্নামেন্টে মহানগর ও সদরের সাংগঠনিক থানা পর্যায়ের ১৬টি দল অংশ নিচ্ছে। পুরো টুর্নামেন্টটি পরিচালনা করছে যুব বিভাগের নিজস্ব ক্রীড়া উপ-কমিটি।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় চরপাড়া বয়েজ ক্লাব ও দিশারী স্পোর্টিং ক্লাব, গাঙ্গিনারপাড়। যেখানে চরপাড়া বয়েজ ক্লাব, দিশারী স্পোর্টিং ক্লাব কে ৩ গোলে পরাজিত করে সুপার এইটে দল হিসেবে প্রথম জায়গা করে নেয়।
আয়োজকরা জানান, টুর্নামেন্টটিতে মোট ১৫ টি খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলা সহ নক আউট পর্বে ৮ টি খেলা, সুপার এইটে ৪ টি খেলা, সেমিফাইনালে ২ টি খেলা অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন দলকে স্মারক ট্রফি ও পুরস্কার প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন