বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বল্লেন চাকরি ছেড়ে দেবো জাতীয় সংসদের কেবিনেট কক্ষে আয়োজিত সভায় ব্যারিস্টার সালেহী এমপি মাদকাসক্ত ছেলের হাতে মা খুন: পিতা গুরুতর অবস্থায় রংপুরে: খুনি গ্রেফতার কুড়িগ্রামে কোচিংয়ে গিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৌমিক,সন্ধান চায় পরিবার কুড়িগ্রামের ফুলবাড়ী-রাজিবপুরে মাদকসহ জুয়া খেলায় ৯ জনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ লাখ টাকায় নিয়োগের অভিযোগ, আত্মগোপনে সুপার কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় ৯১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেমিনার অনুষ্ঠিত বিজ্ঞানাগার না থাকলেও তিন ল্যাব সহকারী নিয়োগ: মাদ্রাসায় নিয়োগের বৈঠক হয়েছে ইটভাটায়, নিয়োগ বাতিলের দাবী

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন উচাখিলা ইউনিয়ন একাদশ

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ২৮৯৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনুষ্ঠিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে উচাখিলা ইউনিয়ন একাদশ।

আজ (১৫ জুন) বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে উচাখিলা ইউনিয়ন একাদশ ১-০ গোলে ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নকে হারিয়ে শেষ হাসি হেসেছে।

নির্ধারিত সময়ের খেলা ০-০ গোলে শেষ হলে ছেলেদের ফাইনাল গড়ায় অতিরিক্ত সময়ে। বাড়িয়ে দেয়া সময়ের দুই মিনিটের মাথায় উচাখিলা একাদশের নূরুল আমিনের একমাত্র গোলে ছেলেরা বাজিমাত করে টুর্নামেন্টের চ্যাপিয়ন হয়। ফাইনাল ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন মশিউর রহমান কাউসার।

খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোসা. হাফিজা জেসমিনের সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে
বিজয়ী দলের টিম ম্যানেজার রাজিব আহমেদ রাসেল ও দলীয় অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জয়নুল আবেদীন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভুঁইয়া,
ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফা হানিফ, উচাখিলা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন