সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের রৌমারী ও ফুলবাড়ীতে জুয়ার আসরে দেড় লক্ষাধিক টাকাসহ আটক-১৫ কুড়িগ্রামের চার উপজেলায় চব্বিশ কোটি টাকার কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ৪ বছরেও চালু হয়নি কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধনসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন

ময়মনসিংহ মহানগর জামায়াতের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প ও হেলথ কার্ড বিতরণ

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১২৬৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহ মহানগর জামায়াতের উদ্যোগে ব্যাংক টাউন এলাকায় ফ্রী মেডিকেল ক্যাম্প ও হেলথ কার্ড বিতরণ করেছে

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী ও মহানগর আমীর মাওলানা কামরুল আহসান এমরুল।
কর্মসূচিটি দিনব্যাপী চলবে এবং অত্র এলাকার প্রায় চার হাজার মানুষকে চিকিৎসা সেবা ও হেলথ কার্ড দেওয়া হবে।
প্রধান অতিথি ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী ও মহানগর আমীর মাওলানা কামরুল আহসান এমরুল বলেন , আমরা সীমিত পরিসরে আপনাদেরকে সামন্য চিকিৎসা সেবা দিয়ে যাওয়ার চেষ্টা করছি ।
যে কাজ সরকারের করার কথা সরকার তা করতে ব্যর্থ হয়েছে। বিগত স্বৈরাচার সরকার এর সময় স্বাস্থ্য খাতে দুর্নীতির মহোৎসব চলেছে, আওয়ামী লুটেরার দলেরা কাজ করার নামে লুটপাট করে খেয়েছে সব। যদি সামনে জামায়াত সরকার গঠন করে আশা করি আপনাদের বড় ধরনের চিকিৎসা সেবা দেব ইনশাল্লাহ । ইসলামী আইন চালু হলে দেশে শান্তির পরিবেশ ফিরে আসবে । কোন ধরনের চাঁদাবাজি ,দখলবাজি ও সেলফি বাজী চলবে না।

তিনি আরও বলেন, শনিবার আমির সাহেবের অপারেশন হয়েছে, আপনার আমীর সাহেবের জন্য দুয়া করবেন যেনো দ্রুত সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসতে পারে।

বিগত সরকার ভোটের অধিকার নষ্ট করে গেছে । গত ১৭বছর যাবত দেশে কোন ধরনের গণতন্ত্র ছিল না । বহু আলেম উলামাদেরকে প্রহসনের মাধ্যমে হত্যা করা হয়েছে ও বহু নেতা-কর্মীকে গুম করা হয়েছে । লক্ষ লক্ষ নেতা-কর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করেছে । ২০২৪ইং জুলাই-আগষ্ট আন্দোলনের ফলে দেশ ছাড়তে বাধ্য হয়েছে আ.লীগ দুনীতিবাজ সরকার আল্লাহ মেহেরবানীতে ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন