শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তাগাছায় বিএনপি প্রার্থীর ব্যাপক গণসংযোগ শুনানি পূর্বক আগামী ১৭ জানুয়ারী রায়ের দিন ধার্য করা হয়েছে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরীপুরে শিবিরের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে তরুণদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত চোর সন্দেহে পিটিয়ে হত্যা জঘন্যতম অপরাধ চরমভাবে মানবাধিকার লংঘন করা হয়েছে ময়মনসিংহে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ময়মনসিংহে ইন্টার্ন ডক্টরস সোসাইটির শীতবস্ত্র বিতরণ পরকীয়া প্রতিরোধে আইন চেয়ে ভুক্তভোগী স্বামীর সংবাদ সম্মেলন ময়মনসিংহে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাজাসহ মাদক কারবারি গ্রেফতার কুড়িগ্রামে চারটি সংসদীয় আসনে মোট ৩০টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে

রক্ত দানে সুফফা ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন

এহছানুল হক, ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১২০৭ বার পড়া হয়েছে

“প্রাণের টানে রক্তদান” এ প্রতিপাদ্যকে ধারণ করে

অরাজনৈতিক, সামাজিক ও জনসচেতনতা মূলক স্বেচ্ছাসেবী সংগঠন রক্ত দানে সুফফা ফাউন্ডেশনের
দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও সেচ্ছাসেবী মিলন মেলা উপলক্ষে গত বুধবার দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মিলনায়তনে কুরআন তেলাওয়াত, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়।

আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে হাবিবুর রহমানের সঞ্চালনায় মোঃ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বড় মসজিদের পেশ ইমাম ও খতিব আল্লামা আব্দুল হক, রক্ত দানে সুফফা ফাউন্ডেশনের উপদেষ্টা কবি মোঃ আলী ইউসুফ। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের দ্বিতীয়তম রক্ত দাতা ও রক্ত দানে সুফফা ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ মোশারফ হোসেন, মাহদী হাসান আপন, ডাঃ মোঃ নাজমুল ইসলাম,ঘাগড়া বাড়েরা কলেজের অধ্যক্ষ মোছাঃ শামীমা আক্তার সুমিসহ সারা বাংলাদেশ থেকে শতাধিক স্বেচ্ছাসেবী উপস্থিতি ছিলেন।

উল্লেখ্য যে, বিগত দুবছরে প্রায় ১৮ শত ৭০ ব্যাগের মত রক্ত বিনামূল্যে সারাদেশে দিয়েছে রক্ত দানে সুফফা ফাউন্ডেশন এবং বিগত দুবছর বিনামূল্যে ৩ হাজার ২ শত মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করেছে সংগঠনটি।এছাড়াও ৬০ টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে রক্ত দানে সুফফা ফাউন্ডেশন।

এবিষয়ে রক্ত দানে সুফফা ফাউন্ডেশনের সভাপতি মোঃ দেলোয়ার হোসাইন বলেন, অনুষ্ঠানে আমরা রক্তদানে সুফফা ফাউন্ডেশনের পক্ষ থেকে সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় ১২টি সংগঠন ও সুফফার সকল স্বেচ্ছাসেবককে সম্মাননা স্বারক তুলে দিয়েছি। প্রাণের টানে সুফফা ফাউন্ডেশনের এ রক্তদান কর্মসূচি অব্যাহত থাকবে।’

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন