সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিকদের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক পরিশোধ করুন মারামারির ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে মামমলা কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবির পলিটেকনিক সভাপতির উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান ১১ দলীয় জোটের ডাকে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত স্থানীয় কণ্ঠকে বৈশ্বিক পরিসরে যুক্ত করতে সংলাপ অনুষ্ঠিত কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত কুড়িগ্রাম-২ আসনের এমপি ডক্টর আতিক মুজাহিদ প্রাণে রক্ষা: গাড়ি বিধ্বস্ত, আহত-৩ কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন জেলা বিএনপির ত্যাগী নেতা আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা

শিক্ষার্থী সাগর হত্যা, আন্দোলন দমাতে চেইন ষ্টিক নিয়ে মহড়া দেয়া যুবলীগ কর্মী গ্রেফতার

হামিমুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৯১৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহে কলেজ শিক্ষার্থী সাগর হত্যা মামলায় মহানগর যুবলীগ কর্মী মানিক মিয়াকে (২৮) গ্রেফতার করেছে র‍্যাব। সে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন দমাতে চেইন ষ্টিক (নান-চাকু) নিয়ে মহড়া দিয়েছিলেন।

সোমবার (১৪ অক্টোবর) বিকালে র‌্যাব-১৪’র সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত রাতে কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-১৪’র একটি দল অভিযান চালিয়ে এই যুবলীগ কর্মী মানিক মিয়াকে গ্রেফতার করা হয়। মানিক মিয়া সদর উপজেলার মধ্য বাড়েরা এলাকার মৃত রমজান আলীর ছেলে। সে মহানগর যুবলীগের পদ প্রত্যাশি সক্রিয় নেতা।

র‌্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে রাজপথে অবৈধ অস্ত্র হাতে মহড়া দিয়েছিল আসামি মানিক মিয়া। ওই ধরনের একাধিক স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৪’র সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম আরও বলেন, গ্রেফতার হওয়া মানিক মিয়াকে সংশ্লিষ্ট মামলায় থানা-পুলিশের কাছে হস্থান্তর করা হয়েছে।

গত ১৯ জুলাই সন্ধ্যায় ময়মনসিংহ নগরের মিন্টু কলেজ এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন রেদোয়ান হোসেন (২৪)। এ ঘটনায় হওয় হত্যা মামলায় মানিক মিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন