সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে বাণিজ্য মেলা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি সচেতন নাগরিকদের কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ১মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল: জেলা জামায়াতসহ বিভিন্ন মহলের শোক শ্রমিকদের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক পরিশোধ করুন মারামারির ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে মামমলা কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবির পলিটেকনিক সভাপতির উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান ১১ দলীয় জোটের ডাকে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত স্থানীয় কণ্ঠকে বৈশ্বিক পরিসরে যুক্ত করতে সংলাপ অনুষ্ঠিত কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত

সৌদিতে বিদ্যুৎস্পৃষ্ঠে ময়মনসিংহের যুবক নিহত

হামিমুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ১৩৭৫ বার পড়া হয়েছে
নিহত রাজন মিয়া

সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্ঠে রাজন মিয়া (৩২) নামে ময়মনসিংহের এক যুবক নিহত হয়েছে।

নিহত যুবক জেলার নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বাহের বানাইল গ্রামের ইদ্রিস আলীর ছেলে। নিহত রাজন ১১ মাস আগে সৌদিতে যায়। তার এক ছেল ও এক মেয়ে রয়েছে।

রবিবার (১ জানুয়ারী) বিকালে (বাংলাদেশ সময়) সৌদির জিদান শহরের রায়হান এলাকার নিজ বাসায় এই ঘটনা ঘটে। নিহতের বাবা ইদ্রিস আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমার ছেলে রাজন ১১ মাস আগে ক্লিনার ভিসা নিয়ে সৌদির জিদানে যায়। সেখানে গতকাল নিজের বাসায় গোসল করে লুঙ্গি শুকাতে দিতে যায়। এসময় ভেজা লুঙ্গি বৈদ্যুতিক তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ঠে ঘটনাস্থলেই মারা যান। পরে তার সাথে লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়।

নিহতের ছোট ভাই হোসাইন আহমেদ বলেন, আমার ভাই বিদ্যুৎস্পৃষ্ঠে মারা যাওয়ার পর হাসপাতালে নিয়ে গেছে। ভাইয়ের মৃত্যুর খবর পাওয়ার পর পরিবারের সদস্যরা না খেয়ে আছে। আমরা যত দ্রুত সম্ভব মরদেহ আনার দাবি জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন