বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীর মুগ্ধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আটক-১, ম্যানেজার পলাতক কুড়িগ্রামের রৌমারী ও ফুলবাড়ীতে জুয়ার আসরে দেড় লক্ষাধিক টাকাসহ আটক-১৫ কুড়িগ্রামের চার উপজেলায় চব্বিশ কোটি টাকার কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ৪ বছরেও চালু হয়নি কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধনসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ইউক্রেন নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া: পুতিন

অবারিত বাংলা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ২৬০৫ বার পড়া হয়েছে
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন- ছবি: সংগৃহীত

ইউক্রেন সংঘাতের সঙ্গে যারা জড়িত তাদের সবার সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত রাশিয়া। তবে কিয়েভ ও এর পশ্চিমা সমর্থকরা শুরু থেকেই আলোচনায় বসার বিষয়টি প্রত্যাখ্যান করেছে। রোববার (২৫ ডিসেম্বর) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ কথা জানিয়েছেন। খবর আল-জাজিরার।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, আমরা গ্রহণযোগ্য সমাধানের ব্যাপারে জড়িত সবার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। তবে সেটা তাদের ওপর নির্ভর করছে। আমরা কখনোই আলোচনা প্রত্যাখ্যান করিনি কিন্তু তারা করেছে।
পুতিন বলেন, আমি বিশ্বাস করি যে আমরা সঠিক পথে কাজ করছি। আমরা আমাদের জাতীয় ও নাগরিকদের স্বার্থ রক্ষা করছি। কারণ আমাদের নাগরিকদের রক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই।

এদিকে ইউক্রেনে মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করা হবে বলেও হুমকি দিয়েছেন পুতিন।
তিনি বলেছেন, আমি শতভাগ আশাবাদী যে রুশ সেনারা এসব অস্ত্র ধ্বংস করে ফেলবে। এসময় তিনি আরও জোর দিয়ে বলেন, অবশ্যই আমরা মার্কিন অস্ত্র ধ্বংস করবো।

কিয়েভের জরুরি অনুরোধের পরিপ্রেক্ষিতে ইউক্রেনকে সর্বাধুনিক প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটি এ সংক্রান্ত একটি পরিকল্পনা চূড়ান্ত করেছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন