রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপির জুলাই পথসভসায়- নাসীরুদ্দীন পাটওয়ারী ইসলামী ব্যাংক বাংলাদেশ পিলএলসি ময়মনসিংহ শাখার গ্রাহক সমাবেশ ২০২৪ এর গণঅভ্যুত্থানের শহিদের কবর জিয়ারত ও দোয়া করলেন ময়মনসিংহ মহানগর জামায়াত

তৃতীয় বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম

অবারিত বাংলা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ২২৯০ বার পড়া হয়েছে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী ব্রিটিশ-পাকিস্তানি সাংবাদিক রেহাম খান বিয়ে করেছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক পাকিস্তানি অভিনেতা ও ব্যঙ্গরচয়িতা মির্জা বিলালের সাথে গাঁটছড়া বেঁধেছেন তিনি। রেহাম ও বিলাল দুজনেরই এটি তৃতীয় বিয়ে।

যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে শুক্রবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জানিয়েছেন রেহাম খান। একাধিক ছবিও পোস্ট করেছেন তিনি।

তিনি বলেছেন, ‘মির্জা বিলাল, বাবা-মা এবং আমার ছেলে ওয়াকিলের আশীর্বাদে আমরা সিয়াটলে একটি সুন্দর বিয়ের অনুষ্ঠান করেছি। ’

রেহামের প্রথম স্বামী মনোরোগ বিশেষজ্ঞ ইজাজ রেহমান। তারা ১৯৯৩ সালে বিয়ে করেন। ২০০৫ সালে তাদের বিচ্ছেদ হয়। প্রথম সংসারে রেহামের তিন সন্তান রয়েছেন, সবাই যুক্তরাজ্যে থাকেন।

এরপর ২০১৪ সালে সাংবাদিক রেহাম খান পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি ইমরান খানকে বিয়ে করেন। তবে তাদের দাম্পত্য জীবন ১০ মাসের বেশি টেকেনি।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন