বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা মোবাইল নিয়েছে দুর্বৃত্তরা, রংপুরে চিকিৎসাধীন দুর্গাপূজার নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষা নিয়ে সাংবাদিকদের সঙ্গে বিজিবির মতবিনিময় কুড়িগ্রামের উলিপুরে নাতির হাতে দাদা খুন! ঘাতক আটক কুড়ি হাজার টাকায় মাদক কারবারির গাড়ি ছেড়ে দেয় পুলিশের এসআই অলিউল কুড়িগ্রামে ৮৩৬ নারীকে পূজার আনন্দ উপভোগ করতে শাড়ি বিতরণ কুড়িগ্রামের রৌমারীতে সড়ক দুর্ঘটনায় স্ত্রী-সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ প্রভাষক শহিদুল কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার কুড়ি সদস্যের কমিটিতে ত্যাগী নেতা-কর্মীরা উপেক্ষিত—বিক্ষোভকারীদের অভিযোগ কুড়িগ্রামের রৌমারী-ঢাকা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪ কুড়িগ্রামে জেলা জামায়াতের রুকন সম্মেলনে- অধ্যাপক মমতাজ

দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

অবারিত বাংলা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ১৬০৩ বার পড়া হয়েছে
ছবি- ইন্টারনেট

ইতালির রোমে জাতিসঙ্ঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজিত ফুড সিস্টেম সামিট শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার রাত ১টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান ঢাকায় পৌঁছায়।

এর আগে গত বুধবার বাংলাদেশ সময় দুপুর ১টা ৪৫ মিনিটে (স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিট) রোমের ফিউমিসিনো বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি রওনা হন।

দোহায় ট্রানজিট বিরতির পর কাতার এয়ারওয়েজের আরেকটি ফ্লাইটে ঢাকা পৌঁছান তিনি।

এর আগে গত রোববার (২৩ জুলাই) স্থানীয় সময় বিকেলে ইতালির রোম যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে তিনি ‘জাতিসঙ্ঘের ফুড সিস্টেম সামিটে’ অংশগ্রহণ করেন। এছাড়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

এছাড়া প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন