রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ১মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল: জেলা জামায়াতসহ বিভিন্ন মহলের শোক শ্রমিকদের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক পরিশোধ করুন মারামারির ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে মামমলা কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবির পলিটেকনিক সভাপতির উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান ১১ দলীয় জোটের ডাকে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত স্থানীয় কণ্ঠকে বৈশ্বিক পরিসরে যুক্ত করতে সংলাপ অনুষ্ঠিত কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত কুড়িগ্রাম-২ আসনের এমপি ডক্টর আতিক মুজাহিদ প্রাণে রক্ষা: গাড়ি বিধ্বস্ত, আহত-৩

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

অবারিত বাংলা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১২৫৯ বার পড়া হয়েছে
বেগম খালেদা জিয়া

পাঁচ দিন হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানের বাসা ফিরোজায় ফেরেন বিএনপি চেয়ারপারসন।
তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে হাসপাতাল কর্তৃপক্ষের ছাড়পত্র নিয়ে ম্যাডাম (বেগম খালেদা জিয়া) বাসায় পৌঁছেছেন। বোর্ড হাসপাতাল থেকে ছুটি দিলেও বাসায় ম্যাডামের চিকিৎসা চলবে।
বিকেল সাড়ে ৬টায় বসুন্ধরা এভারকেয়ার হাসপাতাল থেকে পাজারো জিপে করে রওনা হন। তার গাড়ি ঘিরে নেতাকর্মীদের ভিড়ের কারণে ধীরগতিতে চলতে থাকে। এর মধ্যে বৃষ্টি শুরু হলেও নেতাকর্মীরা ভিজে ভিজে নেত্রীর গাড়ির সাথে ছিল পুরোটা পথ। রাত ৭টা ৫০ মিনিটে বিএনপি চেয়ারপারসনকে নিয়ে পাজারো জিপ গুলশানের ফিরোজায় পৌঁছায়।

গত ১৩ জুন রাত হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিক্যাল বোর্ডের অধীনে সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন।
৭৮ বছর বয়েসী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, লিভারের রোগ, হৃদরোগে ভুগছেন। এর দুই মাস আগেও এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। ওই সময়ে পাঁচ দিন তাকে হাসপাতালে থাকতে হয়েছে।
২০২১ সালের এপ্রিলে কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতা নিয়ে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল। গত বছর হাসপাতালে ভর্তি হওয়ার পর তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন