শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বল্লেন চাকরি ছেড়ে দেবো জাতীয় সংসদের কেবিনেট কক্ষে আয়োজিত সভায় ব্যারিস্টার সালেহী এমপি মাদকাসক্ত ছেলের হাতে মা খুন: পিতা গুরুতর অবস্থায় রংপুরে: খুনি গ্রেফতার কুড়িগ্রামে কোচিংয়ে গিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৌমিক,সন্ধান চায় পরিবার কুড়িগ্রামের ফুলবাড়ী-রাজিবপুরে মাদকসহ জুয়া খেলায় ৯ জনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ লাখ টাকায় নিয়োগের অভিযোগ, আত্মগোপনে সুপার কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় ৯১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেমিনার অনুষ্ঠিত বিজ্ঞানাগার না থাকলেও তিন ল্যাব সহকারী নিয়োগ: মাদ্রাসায় নিয়োগের বৈঠক হয়েছে ইটভাটায়, নিয়োগ বাতিলের দাবী

ঈশ্বরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ২১৬২ বার পড়া হয়েছে

“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৩ উপলক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন কমিটি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ওই মতবিনিময় সভা করা হয়।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভায় ২০২২-২৩ অর্থ বছরে যে সমস্ত কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৩ উদযাপন উপলক্ষে ৭দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরা হয়।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মোসা. হাফিসা জেসমিন’র সভাপতিত্বে এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ. এস. এম সানোয়ার রাসেল’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মংস্য চাষী, জেলে, মৎস্য বিক্রেতা, মৎস্য খাদ্য বিক্রেতা, হ্যাচারি মালিক ও উপজেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন