বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীর মুগ্ধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আটক-১, ম্যানেজার পলাতক কুড়িগ্রামের রৌমারী ও ফুলবাড়ীতে জুয়ার আসরে দেড় লক্ষাধিক টাকাসহ আটক-১৫ কুড়িগ্রামের চার উপজেলায় চব্বিশ কোটি টাকার কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ৪ বছরেও চালু হয়নি কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধনসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কটিয়াদীতে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৯৪৭ বার পড়া হয়েছে

কটিয়াদীতে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে “পারফরমেন্স ভেজড গ্রান্ডস ফর সেকেন্ডারী এডুকেশন” স্কিমের আওতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষা মন্ত্রালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি, এসএসসি ( ভোকেশনাল), দাখিল, এইচএসসি, এইসএসসি ( বিএমটি) এবং আলীম পরীক্ষায় কটিয়াদী উপজেলায় সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে এই পুরস্কার বিতরণ করা হয়।
সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকসুদা । বিশেষ অতিথি ছিলেন, জেলা সহকারী শিক্ষা অফিসার মো. আবুল কাশেম।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাইমিনুল ইসলাম আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার( ভূমি) লাবনী আক্তার তারানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. উসমান গনি, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, কটিয়াদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. হারুন অর রশিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তার, শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল হক, কৃতি শিক্ষার্থী সানজিদা আক্তার ও সারোয়ার আলম।
মোট ৪০ জন শিক্ষার্থীকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ে ২৪ জন এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১৬ জন শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এর আগে উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের ২৫ হাজার টাকা এবং মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার টাকা করে তাদের ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করা হয়েছে।
ছবি: কটিয়াদীতে কৃতি শিক্ষার্থী অতিথিগণের নিকট থেকে সনদ , ক্রেস্ট ও ফুল নিচ্ছেন।

 

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন