শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের চার উপজেলায় চব্বিশ কোটি টাকার কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ৪ বছরেও চালু হয়নি কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধনসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত

ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৩৯৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন এজেন্ট আউটলেটের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১ টায় উপজেলার সানকিভাঙ্গা বাজারে নতুন এজেন্ট আউটলেটের উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আউটলেটের উদ্বোধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ময়মনসিংহ জোনের জোনাল প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মো. আনিছুর রহমান।

ইসলামী ব্যাংক ত্রিশাল শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মো. আনোয়ার হোসাইন ফুয়াদের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা ইসলামী ব্যাংকিং সেবার তাৎপর্য তুলে ধরেন। সেই সাথে ইসলামী ব্যাংকিং সেবা যে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে পৌছে দেয়ার বিষয়টি তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে মো.আনিছুর রহমান বলেন,ইসলামী ব্যাংকিং সেবা সহজ করা যাতে করে গ্রাহকরা তাদের বাড়ীর কাছেই ব্যাংকিং সেবা পেতে পারে সেজন্য এজেন্ট আউটলেটের মাধ্যমে সেবা মানুষের হাতের নাগালে পৌছে দিচ্ছে।

বক্তারা আরও বলেন,সানকিভাঙ্গা বাজারে অবস্থিত নতুন এজেন্ট আউটলেটটি উদ্বোধনের মধ্য দিয়ে এলাকাবাসীর জন্য আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবার নতুন দ্বার উন্মোচিত হয়েছে।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ মহানগর জামায়াতের নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল,বিশিষ্ট শিক্ষাবীদ ও সমাজসেবক মোস্তাফিজুর রহমান শামীম,নির্মাণ এন্টাপ্রাইজের প্রোপ্রাইটর ইঞ্জি.মোঃ জুলহাস,ইনচার্জ মুমিনুল ইসলাম দুলাল ও ক্যাশ ইনচার্জ মাওলানা আবু বকর সিদ্দিক প্রমূখ।

এসময় অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতৃবন্দ,ব্যবসায়ী, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত স্থানীয়রা আশা প্রকাশ করে জানান,নতুন এ আউটলেট চালুর ফলে ত্রিশালের সানকিভাঙ্গা ও আশপাশের এলাকার মানুষ আরও দ্রুত ও সহজে ব্যাংকিং সুবিধা পাবেন, যা স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন