রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে অরাজনৈতিক সংগঠন জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু কুড়িগ্রামের ৩ থানায় মাদক-মোটরসাইকেল ২০ মামলার আসামীসহ আটক-৮ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুড়িগ্রাম জেলা শাখার সাথী সমাবেশ অনুষ্ঠিত অপ্রতিরোধ্য মাদক কারবারি ও ভূমিদস্যু মিজুর অত্যাচারে অতীষ্ঠ এলাকাবাসী চরশৌলমারী আদর্শ মহিলা কলেজে ১৯ শিক্ষক ২৪ শিক্ষার্থীর সবাই ফেল কুড়িগ্রামে ৯ প্রতিষ্ঠানে ৭০ পরীক্ষার্থীর সবাই ফেল কুড়িগ্রামে ইয়াবা, হিরোইনসহ আইনজীবি দম্পতিসহ আটক-৩ মামা ভাগ্নার কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভুয়া নিয়োগে প্রধান আসামি সালাম গ্রেপ্তার কুড়িগ্রামের রাজারহাটে ৬০ পিস ইয়াবাসহ ১ মাদককারবারি আটক বিভিন্ন কর্মসূচীতে ২৮ অক্টোবর পালন করলো কুড়িগ্রাম জেলা জামায়াত-শিবির

রাজধানীতে নারী সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অবারিত বাংলা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ২০০৯ বার পড়া হয়েছে

রাজধানীর হাতিরঝিল মগবাজার এলাকার একটি বাসা থেকে সাংবাদিক শবনম শারমিনের (২৮) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করছে পুলিশ।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। হাতিরঝিল থানার (পরিদর্শক অপারেশন) আব্দুল কুদ্দুস জানান, রাতে খবর পেয়ে বড় মগবাজারের একটি বাড়ির পঞ্চম তলা থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। লাশটি পচে গেছে। ধারনা করা হচ্ছে চার থেকে পাঁচ দিন আগে তার মৃত্যু হয়েছে।

তিনি জানান, শবনম তার স্বামী সাইদুল ইসলামকে নিয়ে গত মার্চ মাসে এই বাসাটি ভাড়া নিয়েছিলেন। তার বাড়ি ঝিনাইদহ সদর উপজেলায়। বাবার নাম হারুন অর রশিদ।

তিনি আরও জানান, সিআইডি ঘটনাস্থলে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। তদন্ত সাপেক্ষে আরও বিস্তারিত জানা যাবে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন