বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মারামারির ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে মামমলা কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবির পলিটেকনিক সভাপতির উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান ১১ দলীয় জোটের ডাকে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত স্থানীয় কণ্ঠকে বৈশ্বিক পরিসরে যুক্ত করতে সংলাপ অনুষ্ঠিত কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত কুড়িগ্রাম-২ আসনের এমপি ডক্টর আতিক মুজাহিদ প্রাণে রক্ষা: গাড়ি বিধ্বস্ত, আহত-৩ কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন জেলা বিএনপির ত্যাগী নেতা আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা এযাবৎকালের সর্ববৃহত সফল ইফতার মাহফিল করলো কুড়িগ্রাম জেলা জামায়াত

আম্বালা ফাউন্ডেশনের ২ কর্মীর পরকীয়া,বিচার চেয়ে স্বামীর অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭৬ বার পড়া হয়েছে

আম্বালা ফাউন্ডেশনের ২ কর্মীর পরকীয়া,বিচার চেয়ে স্বামীর অভিযোগ

তিন বছরের অবুঝ সন্তান ও সাজানো সংসার ফেলে সহকর্মীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন আম্বালা ফাউন্ডেশনের কর্মী মিতু আক্তার। এ ঘটনায় ভুক্তভোগী স্বামী সাগর আহমেদ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও সঠিক বিচার না পাওয়ার দাবি করেছেন। উল্টো অভিযুক্ত ও তাদের সহযোগীদের মারধরের শিকার হয়ে বর্তমানে সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছেন তিনি।

অভিযোগ সূত্রে জানা গেছে, পরকীয়া প্রেমিক রিয়াদ হোসেন একই প্রতিষ্ঠানের ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত। আম্বালা ফাউন্ডেশনের নরসিংদী জেলার কাপাসিয়া এরিয়া দোলন বাজার শাখায় চাকরির সুবাদে মিতু ও রিয়াদের পরিচয় হয়। সেখান থেকেই তাদের সম্পর্কের সূত্রপাত, যা বর্তমানে অবৈধ সম্পর্কে রূপ নিয়েছে।

ভুক্তভোগী স্বামী সাগর আহমেদ জানান, মিতুর সঙ্গে তার দীর্ঘদিনের সাজানো সংসারে তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে। তিনি বলেন, “মিতু তার সহকর্মী রিয়াদের প্রেমে মজে আমার সাজানো সংসার তছনছ করে দিয়েছে। আমি আম্বালা ফাউন্ডেশনের ম্যানেজার মিল্টন সাহেবকে বিষয়টি জানাই। কিন্তু তিনি আমাকে কোনো সহযোগিতা না করে উল্টো তাদের দুজনকে অফিসের দুতলায় একত্রে থাকার ব্যবস্থা করে দিয়েছেন।”

সাগর আরও অভিযোগ করেন, “বিচারের দাবি নিয়ে গেলে তারা আমাকে মারধর করে পাঁজরের একটি হাড় ভেঙে দিয়েছে। আমি মিতু আক্তার, রিয়াদ হোসেন ও ম্যানেজার মিল্টনসহ যারা এই অনৈতিক কাজে সহযোগিতা করেছে, তাদের সবার বিচার চাই।”

এ বিষয়ে অভিযুক্ত মিতু আক্তারের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। অন্যদিকে অভিযুক্ত রিয়াদ হোসেন বলেন, “আমি এখন অফিসে কাজ করছি, আপনার সাথে পরে কথা বলব।”

আম্বালা ফাউন্ডেশন কাপাসিয়া শাখার ম্যানেজার মিল্টন মারধরের বিষয়টি আংশিক স্বীকার করে বলেন, “সন্তান রেখে পরকীয়া করলে তাদের বিচার হওয়া উচিত। আমি সাগরকে মারিনি, কেবল দু-একটা চড় দিয়েছিলাম। তবে সবার সামনে রিয়াদ তাকে লাথি মেরেছিল।”

এ বিষয়ে প্রতিষ্ঠানের প্রশাসনিক বিভাগ জানায়, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে এবং নৈতিকতা বহির্ভূত কোনো কর্মকাণ্ডে জড়িত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন