মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপির জুলাই পথসভসায়- নাসীরুদ্দীন পাটওয়ারী ইসলামী ব্যাংক বাংলাদেশ পিলএলসি ময়মনসিংহ শাখার গ্রাহক সমাবেশ ২০২৪ এর গণঅভ্যুত্থানের শহিদের কবর জিয়ারত ও দোয়া করলেন ময়মনসিংহ মহানগর জামায়াত ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে কাউন্সিলিং সেসন অনুষ্ঠিত ময়মনসিংহে পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জাতীয় পর্যায়ের তুখোড় বিতার্কিক তানজিল আহমেদ তালুকদার ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুড়িগ্রামে বাণিজ্য মেলা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি সচেতন নাগরিকদের কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ১মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ

আ.লীগের নতুন কেন্দ্রীয় কমিটিতে যাঁদের স্থান হয়নি

অবারিত বাংলা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১৩১৭ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের নতুন কমিটিতে বড় ধরনের পরিবর্তন নেই। তবে সভাপতিমণ্ডলীর তিনজন সদস্য বাদ পড়েছেন। এর মধ্যে নুরুল ইসলাম নাহিদ গত সম্মেলনে সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছিলেন। বাদ পড়েছেন আবদুল মান্নান খান। তিনি দুই মেয়াদে সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। শ্রী রমেশ চন্দ্র সেনও এবার সভাপতিমণ্ডলীতে জায়গা পাননি।

আওয়ামী লীগের গঠনতন্ত্রে সভাপতি, সাধারণ সম্পাদকসহ সভাপতিমণ্ডলীতে পদ আছে ১৯টি। এবার তিনজন বাদ পড়ায় তিনটি পদ ফাঁকা হয়। এর মধ্যে ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিনকে নতুন করে সভাপতিমণ্ডলীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাকি দুটি ফাঁকা পদ পূরণ করা হবে।
আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর পদের সংখ্যা ৩৪। এর মধ্যে শ্রমবিষয়ক এবং যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক বাদ পড়েছেন। এ দুই পদে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। ২০০৯ সাল থেকেই আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ছিলেন হাবিবুর রহমান সিরাজ। এক যুগেরও বেশি সময় পর এবার তিনি বাদ পড়লেন। আর যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক ছিলেন ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ।

ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। সাংগঠনিক সম্পাদকের পদ হারিয়েছেন সাখাওয়াত হোসেন শফিক। অন্যদিকে, সুজিত রায় নন্দীর পদে এবার জায়গা পেয়েছেন উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম। উপপ্রচার সম্পাদকের পদটি ফাঁকা আছে। সব মিলিয়ে সম্পাদকমণ্ডলীর তিনটি পদ ফাঁকা আছে।
যুগ্ম সাধারণ সম্পাদকে কোনো পরিবর্তন নেই। সাংগঠনিক সম্পাদক পদে শুধু একটিই পরিবর্তন। আর ২৮ সদস্যের নির্বাহী সদস্যের কারও নাম ঘোষণা করা হয়নি। নবনির্বাচিত সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, দলের সভাপতিমণ্ডলীর বৈঠকের পর নির্বাহী সদস্যদের পদ পূরণ করা হবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মোট পদের সংখ্যা ৮১।

আজ শনিবার আওয়ামী লীগের ২২তম ত্রিবার্ষিক সম্মেলনের সমাপনী পর্বে দলটির উপদেষ্টা পরিষদের সদস্যদের নামও ঘোষণা করা হয়েছে। সেখানে আগের কমিটির কেউ বাদ যাননি। সভাপতিমণ্ডলী থেকে বাদ পড়া নুরুল ইসলাম নাহিদ, আব্দুল মান্নান খান ও রমেশ চন্দ্র সেনকে উপদেষ্টা পরিষদে রাখা হয়েছে।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করা হয়। পরে বেলা তিনটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বসে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নির্বাচন পর্ব। কাউন্সিলরদের সমর্থন নিয়ে প্রথমে সভাপতি পদে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরকে নির্বাচন করা হয়। এ নিয়ে টানা দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলেন শেখ হাসিনা। আর টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে এলেন ওবায়দুল কাদের।

সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার তাঁরা দুজন অধিবেশনের মঞ্চে আসেন। এ সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নতুন কেন্দ্রীয় কমিটির বাকি সদস্যদের নাম ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন