মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবির পলিটেকনিক সভাপতির উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান ১১ দলীয় জোটের ডাকে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত স্থানীয় কণ্ঠকে বৈশ্বিক পরিসরে যুক্ত করতে সংলাপ অনুষ্ঠিত কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত কুড়িগ্রাম-২ আসনের এমপি ডক্টর আতিক মুজাহিদ প্রাণে রক্ষা: গাড়ি বিধ্বস্ত, আহত-৩ কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন জেলা বিএনপির ত্যাগী নেতা আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা এযাবৎকালের সর্ববৃহত সফল ইফতার মাহফিল করলো কুড়িগ্রাম জেলা জামায়াত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম

ঈশ্বরগঞ্জে জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ৮২৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর ব্যানারে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ওই শাহাদাৎ বার্ষিকী পালিত হয়। দিবসটি উপলক্ষে পৌর সভার দত্তপাড়া এলাকায় ঠিকানা নামক অস্থায়ী দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও খাবার বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সদস্য আমিরুল ইসলাম ভুইয়া মনি, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাহজাহান জয়পুরী, শেফালী হামিদ, সাবেক সাধারণ সম্পাদক আহসান পারভেজ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুন্নবী, কাউন্সিলর মেহেদী হাসান রুবেল, সাবেক কাউন্সিলর তোফাজ্জল হোসেন, খলিলুর রহমান, বিএনপি নেতা হায়দার আলী, ময়মনসিংহ জেলা (উত্তর) যুবদলের সহ-সভাপতি শাহীন ফরিদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহমেদ চকদার, পৌর ছাত্রদলের আহ্বায়ক নওশাদসহ ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে আসা নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন