সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপির জুলাই পথসভসায়- নাসীরুদ্দীন পাটওয়ারী ইসলামী ব্যাংক বাংলাদেশ পিলএলসি ময়মনসিংহ শাখার গ্রাহক সমাবেশ ২০২৪ এর গণঅভ্যুত্থানের শহিদের কবর জিয়ারত ও দোয়া করলেন ময়মনসিংহ মহানগর জামায়াত ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে কাউন্সিলিং সেসন অনুষ্ঠিত ময়মনসিংহে পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জাতীয় পর্যায়ের তুখোড় বিতার্কিক তানজিল আহমেদ তালুকদার ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুড়িগ্রামে বাণিজ্য মেলা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি সচেতন নাগরিকদের কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ১মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ

ঈশ্বরগঞ্জে নদীতে ভাসছিল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ৭১৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (২৭ অক্টোবর) শুক্রবার দুপুরে উপজেলার রাজিবপুর ইউনিয়নের ভাটিচর নওপাড়া গ্রামের লাটিয়ামারি বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদের ভেরিবান নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, শুক্রবার আনুমানিক সকাল সাড়ে দশটার দিকে ব্রহ্মপুত্র নদের পাড়ে কৃষি কাজ করতে আসা কয়েকজন কৃষক লাশটি প্রথমে নদীতে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে ভাসমান লাশের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।

এলাকাবাসী জানান, উজান থেকে লাশটি ভেসে এসেছে।তাদের ধারণা আনুমানিক দুই-তিন আগে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে।

সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, নদীতে থাকা লাশ থেকে দুর্গন্ধ বের হয়ে আসছিল। মরদেহের বিভিন্ন স্থান থেকে চমড়া ওঠে গেছে। মৃত ব্যক্তির মুখমন্ডল থেকেও চামড়া উঠে গেছে।

পুলিশ জানায়,লাশের শরীরে পচন ধরেছে। মরদেহের পড়নে ছিলো পাঞ্জাবি ও লুঙ্গি। মুখে দেখা গেছে দাঁড়ি ও মাথায় আধপাকা চুল। মরদেহটি দুই থেকে তিনদিন আগের হবে বলে ধারণা করছেন তারা। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ থেকে ৬৫ বছর হবে বলে ধারণা করছে পুলিশ।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এখনও তার নাম-পরিচয় জানা যায়নি।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) মো. সুমন মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। তদন্ত সাপেক্ষ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন