বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপির জুলাই পথসভসায়- নাসীরুদ্দীন পাটওয়ারী ইসলামী ব্যাংক বাংলাদেশ পিলএলসি ময়মনসিংহ শাখার গ্রাহক সমাবেশ ২০২৪ এর গণঅভ্যুত্থানের শহিদের কবর জিয়ারত ও দোয়া করলেন ময়মনসিংহ মহানগর জামায়াত ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে কাউন্সিলিং সেসন অনুষ্ঠিত ময়মনসিংহে পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জাতীয় পর্যায়ের তুখোড় বিতার্কিক তানজিল আহমেদ তালুকদার ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুড়িগ্রামে বাণিজ্য মেলা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি সচেতন নাগরিকদের কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ১মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ

ঈশ্বরগঞ্জে পদযাত্রা কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা শেষে বিএনপির মিছিল

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ৭১৬ বার পড়া হয়েছে

আগামী ১৮ জুলাই ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে পদযাত্রা কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি সভা ও মিছিল করেছে ঈশ্বরগঞ্জ বিএনপি।

রোববার (১৬ জুলাই) দুপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির অন্যতম সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর ব্যানারে ঈশ্বরগঞ্জ পৌর সদরে ঠিকানা নামক অস্থায়ী দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ওই প্রস্তুতি সভা করে। সভা শেষে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে ঈশ্বরগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম ভূইয়া মনি, বিএনপি নেতা শাহজাহান জয়পুরী, নূরে আলম জিকু, সালাউদ্দিন খুররম, নুরুন্নবী, হায়দার আলীসহ পৌর ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন