সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপির জুলাই পথসভসায়- নাসীরুদ্দীন পাটওয়ারী ইসলামী ব্যাংক বাংলাদেশ পিলএলসি ময়মনসিংহ শাখার গ্রাহক সমাবেশ ২০২৪ এর গণঅভ্যুত্থানের শহিদের কবর জিয়ারত ও দোয়া করলেন ময়মনসিংহ মহানগর জামায়াত ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে কাউন্সিলিং সেসন অনুষ্ঠিত ময়মনসিংহে পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জাতীয় পর্যায়ের তুখোড় বিতার্কিক তানজিল আহমেদ তালুকদার ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুড়িগ্রামে বাণিজ্য মেলা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি সচেতন নাগরিকদের কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ১মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল: জেলা জামায়াতসহ বিভিন্ন মহলের শোক

ঈশ্বরগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় শিশু নিহত

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ১০১১ বার পড়া হয়েছে
প্রতীকী ছবি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় মাইশা আক্তার ওরফে টুনি নামে (৮বছর)বয়সী এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (৬জুলাই) বিকাল ৩ টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ অংশে ভূঁইয়া ফিলিং স্টেশন সংলগ্ন নজরুল টেইলার্স এন্ড ফেব্রিক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। উপজেলার জাটিয়া ইউনিয়নের মাঝিয়াকান্দি গ্রামের নূরুল হকের মেয়ে মাইশা। তার মা বানেছা খাতুনের সাথে ঈশ্বরগঞ্জ ভূঁইয়া ফিলিং স্টেশন সংলগ্ন একটি ভাড়া বাসায় তারা বাস করে আসছিলো শিশুটি।

হাসপাতালে নিয়ে আসা শিশুটির মামা আবুল হাসেম বলেন, ‘বিকেলে বাসার সামনে রাস্তায় আমার ভাগনী হাঁটতে বের হয়। সে সড়কের পাশ দিয়ে হাঁটতে থাকে। পরে সেখানে পিছন দিক থেকে আসা ময়মনসিংহ গামী দ্রুতগতির একটি প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়। পরে আমরা হাসপাতালে নিয়ে আসি।’

ঘটনাস্থল থেকে আহত অবস্থায় মাইশাকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য হাসপাতালের জরুরী বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাইশাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কাজী সাবিদ আব্দুল্লাহ হাবিব বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসলে আমরা প্রাথমিক চিকিৎসার মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি পরিবারকে নিশ্চিত করি। শিশুটিকে মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়েছে বলে ধারণা তাদের। পরে বিষয়টি ঈশ্বরগঞ্জ থানা পুলিশকে অবহিত করে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ সম্পর্কে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন