মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপির জুলাই পথসভসায়- নাসীরুদ্দীন পাটওয়ারী ইসলামী ব্যাংক বাংলাদেশ পিলএলসি ময়মনসিংহ শাখার গ্রাহক সমাবেশ ২০২৪ এর গণঅভ্যুত্থানের শহিদের কবর জিয়ারত ও দোয়া করলেন ময়মনসিংহ মহানগর জামায়াত ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে কাউন্সিলিং সেসন অনুষ্ঠিত ময়মনসিংহে পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জাতীয় পর্যায়ের তুখোড় বিতার্কিক তানজিল আহমেদ তালুকদার ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুড়িগ্রামে বাণিজ্য মেলা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি সচেতন নাগরিকদের কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ১মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ

ঈশ্বরগঞ্জে ৫৫০০ এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিচ্ছে বিএনপি

এহসানুল হক, স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৭৯১ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫৫০০ জন এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) ও সমমানের পরীক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ দিচ্ছেন উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। বিষয়টি নিশ্চিত করে মাজেদ বাবু জানান,’ ঈশ্বরগঞ্জের ৫৫০০ জন এসএসসি পরিক্ষার্থীর হাতে আমার নেতা তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিচ্ছি। উপহার হিসেবে প্রত্যেক শিক্ষার্থীর জন্য থাকছে ১টি ট্রান্সপারেন্ট ফাইল, দুটি কলম,একটি স্কেল,একটি পেন্সিল, একটি ইরেজার এবং একটি সার্পনার। তিনি আরও বলেন,’আমরা সবাই জানি শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষিত ব্যক্তি দেশকে এগিয়ে নেয়, দেশকে উন্নতির শিখরে পৌঁছে দেয়। শিক্ষিত ব্যক্তি দেশের বা রাষ্ট্রের সুনাগরিক। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। তাই আমাদের দায়িত্ব একটা সুশিক্ষিত প্রজন্ম তৈরি করা। সেই দায়িত্ববোধ থেকেই আমার নেতা তারেক রহমানের পক্ষে এসএসসি পরীক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দিচ্ছি।

উল্লেখ্য যে, প্রত্যেক শিক্ষার্থীকে ১১০ টাকার শিক্ষা উপকরণ দেওয়া হচ্ছে। এতে শিক্ষা উপকরণ ক্রয় ও আনুষাঙ্গিক খরচসহ ৫৫০০ জন শিক্ষার্থীর পিছনে ৬ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয় করছেন লুৎফুল্লাহেল মাজেব বাবু। এদিকে শিক্ষার মান উন্নয়নে মাজেদ বাবুর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে তার ভূয়সী প্রশংসা করেছেন উপজেলার বাসিন্দাসহ নেটিজনরা।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন