মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপির জুলাই পথসভসায়- নাসীরুদ্দীন পাটওয়ারী ইসলামী ব্যাংক বাংলাদেশ পিলএলসি ময়মনসিংহ শাখার গ্রাহক সমাবেশ ২০২৪ এর গণঅভ্যুত্থানের শহিদের কবর জিয়ারত ও দোয়া করলেন ময়মনসিংহ মহানগর জামায়াত ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে কাউন্সিলিং সেসন অনুষ্ঠিত ময়মনসিংহে পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জাতীয় পর্যায়ের তুখোড় বিতার্কিক তানজিল আহমেদ তালুকদার ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুড়িগ্রামে বাণিজ্য মেলা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি সচেতন নাগরিকদের কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ১মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৬১৫ বার পড়া হয়েছে

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে ছাদের উপর রড বাঁধার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জাহাঙ্গীর মিয়া (৪২) নামে এক রাজমিস্ত্রী প্রাণ হারিয়েছেন।
ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে কটিয়াদী পৌর সভার কামারকোনা মহল্লার মাছুম মিয়ার বাড়িতে। জাহাঙ্গীর মিয়া কটিয়াদী পৌরসভার কমরভোগ মহল্লার মৃত নূরুল ইসলামের পুত্র।
কটিয়াদী পৌরসভার সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কাকন জানান, মো. জাহাঙ্গীর মিয়া পেশায় একজন রাজমিস্ত্রী। রোববার তিনি পৌরসভার কামারকোনা মহল্লার মাছুমের বাড়িতে ছাদের উপর রড বান্ডিং এর কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তার হাতে থাকা একটি বড ছাদের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সাথে লেগে যায়। এ সময় তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন