বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২৪ এর গণঅভ্যুত্থানের শহিদের কবর জিয়ারত ও দোয়া করলেন ময়মনসিংহ মহানগর জামায়াত ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে কাউন্সিলিং সেসন অনুষ্ঠিত ময়মনসিংহে পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জাতীয় পর্যায়ের তুখোড় বিতার্কিক তানজিল আহমেদ তালুকদার ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুড়িগ্রামে বাণিজ্য মেলা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি সচেতন নাগরিকদের কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ১মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল: জেলা জামায়াতসহ বিভিন্ন মহলের শোক শ্রমিকদের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক পরিশোধ করুন মারামারির ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে মামমলা কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবির পলিটেকনিক সভাপতির উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা

কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান
  • আপডেট : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৫১০ বার পড়া হয়েছে

“কিশোরকণ্ঠ পড়বো জীবনটাকে গড়বো, ফুলের মতো ফুটবো মোরা জ্ঞ্যানের আলোয় জ্বলবো” এই কথামালাকে সামনে রেখে অনুষ্ঠিত হলো কিশোর কণ্ঠ মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬। উক্ত অনুষ্ঠানটি রাসেল মাহমুদ’র সঞ্চালনায় এবং মোঃ মোশাররফ হোসেন চেয়ারম্যান, কিশোরকণ্ঠ ফাউন্ডেশন কুড়িগ্রামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কিশোর কন্ঠ ফাউন্ডেশন এর কেন্দ্রীয় উপদেষ্টা এবং ঢাবির মেধাবী শিক্ষার্থী রেজাউল করিম সাকিল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা অনুরাগী সমাজসেবক মাওলানা মোঃ নিজাম উদ্দিন এবং কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ সুযোগ্য শিক্ষক আলহাজ্ব মাওলানা মোঃ নূর বখত ও ভিশন পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ মোঃ শাহজালাল সবুজ।

এখানে উল্লেখ্য যে, অনুষ্ঠানের প্রতিযোগীদের সাথে অংশগ্রহণ করেছিল ৮৫১ শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন প্রায় শতাধিক শিক্ষার্থী অন্যরা প্রতিযোগিতায় টিকতে না পারলেও মেধা এবং যোগ্যতায় অনেকেই এগিয়ে রয়েছেন বলে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি কিশোর কন্ঠ ফাউন্ডেশন এর কেন্দ্রীয় উপদেষ্টা রেজাউল করিম সাকিল আশাবাদ ব্যাক্ত করে বলেন- আজকের অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকগণের প্রতি আমি আশা করছি কেউ আজকের এই অনুষ্ঠানের প্রতিযোগিগণ যেন ঝড়ে না পরে।

৩ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কুড়িগ্রাম টাউনহল মার্কেটের দ্বিতীয় তলায় একটি কনফারেন্স রুমে অত্যন্ত সুশৃংখলভাবে প্রাণবন্ত অনুষ্ঠিত অনুষ্ঠানের শেষাংশে প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন- অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথিগণ।

এছাড়াও, অভিভাবক, শিক্ষক ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অতি গুরুত্বপূর্ণ মত অভিমত ব্যক্ত করেন। অত্যন্ত সুশৃংখলভাবে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দান কালে অনেক অভিভাবক ও শিক্ষার্থী তাদের মূল্যবান সময় দিতে পেরে নিজেকে ধন্য মনে করেছেন।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন