রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপির জুলাই পথসভসায়- নাসীরুদ্দীন পাটওয়ারী ইসলামী ব্যাংক বাংলাদেশ পিলএলসি ময়মনসিংহ শাখার গ্রাহক সমাবেশ ২০২৪ এর গণঅভ্যুত্থানের শহিদের কবর জিয়ারত ও দোয়া করলেন ময়মনসিংহ মহানগর জামায়াত ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে কাউন্সিলিং সেসন অনুষ্ঠিত ময়মনসিংহে পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জাতীয় পর্যায়ের তুখোড় বিতার্কিক তানজিল আহমেদ তালুকদার ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুড়িগ্রামে বাণিজ্য মেলা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি সচেতন নাগরিকদের কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ১মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল: জেলা জামায়াতসহ বিভিন্ন মহলের শোক

দুর্নীতির বিরুদ্ধে ছাত্রসমাজকে রুখে দাঁড়াতে হবেঃ বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক আতিক

স্টাফ রিপোর্টার, হামিমুর রহমান
  • আপডেট : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১২৯০ বার পড়া হয়েছে

ওয়াসায় অবৈধ নিয়োগ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চলমান অনিয়মের প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। সোমবার (১৮ মার্চ) দুপুরে ০২ টায় ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করা হয়।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কে আর মার্কেট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয় ।

মিছিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আতিকুর রহমান, সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব, সদস্য সপ্নীল সহ বিভিন্ন হলের প্রায় শতাধিক নেতাকর্মী।

ছাত্রদল নেতারা অভিযোগ করেন, ওয়াসার চলমান নিয়োগ কোন ধরনের বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয় নি যা চরম বৈষম্যমূলক আচরণ এবং জুলাই আগস্ট আন্দোলনের চেতনার পরিপন্থী।

লক্ষ্য করা যাচ্ছে যে কিছু নামধারী চেতনাধারী এই অনিয়মের সাথে জড়িত।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আতিকুর রহমান বলেন,
ছাত্রদল সব সময় অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করে এসেছে। আজও সেই লড়াইয়ে আমরা ঐক্যবদ্ধ। ওয়াসার দুর্নীতি, কৃষি বিশ্ববিদ্যালয়ের অনিয়ম—সব কিছুর অবসান চাই। আজকের এই মিছিল শুধু ক্ষোভের প্রকাশ নয়, এটি এক নতুন শপথ। দুর্নীতির বিরুদ্ধে ছাত্রসমাজকে রুখে দাঁড়াতে হবে। সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, মানুষের অধিকার আদায়ের পক্ষে আমাদের সংগ্রাম চলবে।

তিনি আরও বলেন, দুর্নীতির বিচার না হলে এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের অনিয়ম পরিলক্ষিত হলে সামনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন