মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপির জুলাই পথসভসায়- নাসীরুদ্দীন পাটওয়ারী ইসলামী ব্যাংক বাংলাদেশ পিলএলসি ময়মনসিংহ শাখার গ্রাহক সমাবেশ ২০২৪ এর গণঅভ্যুত্থানের শহিদের কবর জিয়ারত ও দোয়া করলেন ময়মনসিংহ মহানগর জামায়াত ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে কাউন্সিলিং সেসন অনুষ্ঠিত ময়মনসিংহে পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জাতীয় পর্যায়ের তুখোড় বিতার্কিক তানজিল আহমেদ তালুকদার ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুড়িগ্রামে বাণিজ্য মেলা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি সচেতন নাগরিকদের কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ১মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ

ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনার জোয়ারে সিক্ত সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন

এহসানুল হক, স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৮৯৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহ- কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দু’ধারে হাজারো নেতাকর্মীদের ভীড়। নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রায় বিশাল এক মিছিলের মধ্য দিয়ে সংসদ সদস্যকে বরণ করেন। কেউ হাত উঁচিয়ে অভিবাদন জানিয়েছেন, কেউবা ফুল ছিটিয়ে। আবার কেউ কেউ গাড়ির বহর দাঁড় করিয়ে জানিয়েছেন ফুলেল শুভেচ্ছা। এভাবেই নিজের নির্বাচনী এলাকায় ফিরেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ -৮ (ঈশ্বরগঞ্জ) আসনে ঈগল প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন।

গত ১০ জানুয়ারি শপথ গ্রহণ করে শেষে আজ(১৭ জানুয়ারি) বুধবার বিকেলে তার নির্বাচনী এলাকায় আসেন এই সাংসদ। এ-সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার গলায় ফুলের মালা পড়িয়ে শুভেচ্ছায় সিক্ত এবং সংবর্ধনার জোয়ারে ভাসিয়ে অভিনন্দন জানিয়েছেন।

বরণ শেষে বিশাল এক মিছিলে মধ্য দিয়ে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার পাট বাজারে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার কমান্ডারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আবেদীন, বজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য আবুল মুনসুর আহমেদ। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফা, উপজেলা আ.লীগের সাবেক সম্মানিত সদস্য ও সরিষা ইউনিয়নের চেয়ারম্যান একরাম হোসেন ভূঁইয়া, উপজেলা যুবলীগের সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূঁইয়া সুমন, মগটুলা ইউনিয়নের চেয়ারম্যান শিহাব উদ্দিন আকন্দ,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ ওয়ালীউল্লাহ রাসেলসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ হাজারও সাধারণ মানুষ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে সন্ধ্যার পর তিনি নিজ বাসভবনে যান।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন বলেন, ‘আমি ঈশ্বরগঞ্জের সর্বস্তরের জনগণ ও আমার রাজনৈতিক সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যাঁরা আমাকে বিপুল ভোটে সংসদ সদস্য বানিয়েছেন। আমি সকলের সহযোগিতায় ঈশ্বরগঞ্জে একটি সমৃদ্ধ ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন