বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলের হাতে মা খুন: পিতা গুরুতর অবস্থায় রংপুরে: খুনি গ্রেফতার কুড়িগ্রামে কোচিংয়ে গিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৌমিক,সন্ধান চায় পরিবার কুড়িগ্রামের ফুলবাড়ী-রাজিবপুরে মাদকসহ জুয়া খেলায় ৯ জনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ লাখ টাকায় নিয়োগের অভিযোগ, আত্মগোপনে সুপার কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় ৯১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেমিনার অনুষ্ঠিত বিজ্ঞানাগার না থাকলেও তিন ল্যাব সহকারী নিয়োগ: মাদ্রাসায় নিয়োগের বৈঠক হয়েছে ইটভাটায়, নিয়োগ বাতিলের দাবী নিরাপদ ও টেকসই আবাসন গড়ার প্রত্যয় বিশ্ব বসতি দিবসে র‍্যালী ও আলোচনা অবরুদ্ধ মানবেতর জীবনাবসনে কুড়িগ্রাম পৌর নাগিকের আকুতি: কর্তৃপক্ষ নিরব

ঈশ্বরগঞ্জে নিখোঁজ শিশুর লাশ মিলল পুকুরে

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ১০৫৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিখোঁজের প্রায় সাত ঘন্টা পর পুকুর থেকে মো.জিহাদ মিয়া (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো.আবুল বাশার।

শনিবার রাত ৯ টা ৪৫ মিনিটের দিকে উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর গ্রামের টুনপাড়া এলাকার বাড়ির পাশের বন্যাকবলিত গভীর খুর বা পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। শিশু জিহাদ ওই গ্রামের মো. হেলাল উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেল তিনটার থেকে নিখোঁজ হয় জিহাদ। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না শিশু জিহাদকে। পরে সন্দেহজনক ভাবে বাড়ির পাশের পুকুরে নেমে খোজাখুজির এক পর্যায়ে তার মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন