বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলের হাতে মা খুন: পিতা গুরুতর অবস্থায় রংপুরে: খুনি গ্রেফতার কুড়িগ্রামে কোচিংয়ে গিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৌমিক,সন্ধান চায় পরিবার কুড়িগ্রামের ফুলবাড়ী-রাজিবপুরে মাদকসহ জুয়া খেলায় ৯ জনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ লাখ টাকায় নিয়োগের অভিযোগ, আত্মগোপনে সুপার কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় ৯১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেমিনার অনুষ্ঠিত বিজ্ঞানাগার না থাকলেও তিন ল্যাব সহকারী নিয়োগ: মাদ্রাসায় নিয়োগের বৈঠক হয়েছে ইটভাটায়, নিয়োগ বাতিলের দাবী নিরাপদ ও টেকসই আবাসন গড়ার প্রত্যয় বিশ্ব বসতি দিবসে র‍্যালী ও আলোচনা অবরুদ্ধ মানবেতর জীবনাবসনে কুড়িগ্রাম পৌর নাগিকের আকুতি: কর্তৃপক্ষ নিরব

মাদকাসক্ত ছেলের হাতে মা খুন: পিতা গুরুতর অবস্থায় রংপুরে: খুনি গ্রেফতার

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান
  • আপডেট : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সদর উপজেলা পলাশবাড়ী, পশ্চিম পাড়া এলাকায় বরেন্দ্র অফিসের সামনে মাদকাসক্ত ছেলে শোভনের ছুরিকাঘাতে মা মুনিরা বেগম (৫৬) নামে এক নারী নিহত হয়েছেন। খুনির বাবা অবসরপ্রাপ্ত প্রকৌশলী সরদার আলী (৬৫) পুত্রের ছুরিকাঘাতে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে ছেলের হাতে মা খুন বিষয়টা লিখতেও হাতটা কাঁপছে। ঘটনাটি অদ্য ভোরেই ঘটছে বলে জানা গেছে।

মাদকাসক্ত কুলাঙ্গার পুত্র শোভন বাবাকে ছু’রি দিয়ে আ’ঘা’ত করে পালিয়ে গেলেও পরে পুলিশ খুনিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন কুড়িগ্রাম সদর থানার ওসি ও এলাকাবাসী।

ঘটনাটি ঘটেছে সদর উপজেলার খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের পেছনে বেলগাছা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পলাশবাড়ি গ্রামে। অভিযুক্ত ছেলে মোস্তাকিন আলম শোভন (৩৫)দীর্ঘদিন থেকে মাদকাসক্ত বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, শোভন ওরফে সুমনকে কয়েকবার মাদক নিরাময় কেন্দ্রে পাঠিয়েছিলেন তাঁর মা-বাবা। তবে প্রতিবারই সেখান থেকে পালিয়ে আসেন সে। সম্প্রতি তাঁকে আবারও নিরাময় কেন্দ্রে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন মা-বাবা। কিন্তু এতে রাজি ছিলেন না শোভন।

বুধবার ভোরে সিরাজগঞ্জের একটি মাদক নিরাময় কেন্দ্রের কর্মীরা সুমনকে নিতে তাঁদের বাড়িতে অপেক্ষা করছিলেন। বিষয়টি বুঝতে পেরে ঘর থেকে বেরিয়ে বাড়িতে থাকা একটি ছুরি দিয়ে মায়ের বুকে আঘাত করেন শোভন। এ সময় বাবা এগিয়ে এলে তাঁর পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করেন সে। এরপর সেখান থেকে পালিয়ে যায় শোভন ওরফে সুমন। পরে কুড়িগ্রাম সদর থানার পুলিশ অভিযান চালিয়ে দুপুরে পলাশবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি কামাল হোসেন।

পরে বাড়িতে থাকা মাদক নিরাময় কেন্দ্রের কর্মীরা গুরুতর আহত দম্পতিকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মুনিরা বেগমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সরদার আলীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খলিলগঞ্জের একটি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল কাদের বলেন, ‘অভিযুক্ত ছেলে মাদকাসক্ত। তার কারণে কলেজশিক্ষক বড় ভাই বাড়ি ছেড়ে অন্যত্র ভাড়া থাকেন। যে মা ওই ছেলেকে আগলে রেখেছিলেন, সেই মা তাঁর হাতেই প্রাণ হারালেন। বাবার অবস্থাও আশঙ্কাজনক। সব জায়গায় মাদকে সয়লাব, সহজলভ্য। অনেক তরুণ ও যুবক মাদকে আসক্ত হয়ে পড়েছেন। আজকের ঘটনা মাদকের কারণেই হয়েছে। আমরা সবাই অনিরাপদ হয়ে পড়ছি। আমাদের সন্তানদের মাদকের ছোবল থেকে রক্ষা করবে কে?’

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, ‘খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অভিযুক্ত খুনি ছেলেকে ধরতে আমরা সক্ষম হয়েছি।

তবে এই কুলাঙ্গারকে অতিদ্রুত মৃত্যুদন্ড দেওয়ার দাবী জানিয়েছে এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন