মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ১মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল: জেলা জামায়াতসহ বিভিন্ন মহলের শোক শ্রমিকদের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক পরিশোধ করুন মারামারির ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে মামমলা কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবির পলিটেকনিক সভাপতির উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান ১১ দলীয় জোটের ডাকে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত স্থানীয় কণ্ঠকে বৈশ্বিক পরিসরে যুক্ত করতে সংলাপ অনুষ্ঠিত কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত কুড়িগ্রাম-২ আসনের এমপি ডক্টর আতিক মুজাহিদ প্রাণে রক্ষা: গাড়ি বিধ্বস্ত, আহত-৩

২০২৩ সালেও গতি বাড়বে না গাড়ি ব্যবসায়

অবারিত বাংলা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ২৬৪২ বার পড়া হয়েছে
ছবি- সংগৃহীত

টানা তিন বছর ধুঁকতে থাকার পর ২০২৩ সালেও ধীরগতিতে এগোবে গাড়ির ব্যবসা। এসময় নতুন গাড়ি বিক্রি এক শতাংশ বাড়তে পারে। কিন্তু সেটি হবে ২০১৯ সালের ১৪ শতাংশের তুলনায় অনেক কম। করোনাভাইরাস মহামারিতে বাণিজ্যিক গাড়ি বিক্রি খুব একটা ক্ষতিগ্রস্ত না হলেও নতুন বছরে সেটি আরও কমবে।

সরবরাহ ব্যবস্থায় সংকট দীর্ঘস্থায়ী হবে। তবে চিপের ঘাটতি কেটে যেতে পারে। জ্বালানি ঘাটতি ও এর উচ্চমূল্য অটোমোবাইল খাতে বড় প্রভাব ফেলবে, বিশেষ করে ইউরোপে।
মূল্যস্ফীতির কারণে ভোক্তাদের আয় ও সঞ্চয় আরও কমবে। এর ফলে গাড়ি প্রস্তুতকারীরা তাদের ক্রমবর্ধমান ব্যয় ক্রেতাদের কাছ থেকে তুলে নিতে হিমশিম খাবে। তাতে কমে যাবে মুনাফাও।
এমনকি বৈদ্যুতিক গাড়ি বিক্রির হারও প্রত্যাশা অনুযায়ী বাড়বে না। ২০২১ সালে বিশ্বব্যাপী এ ধরনের গাড়ি বিক্রি দ্বিগুণ হয়েছে। তবে ২০২৩ সালে এর পরিমাণ ২৫ শতাংশ বাড়তে পারে। অর্থাৎ, নতুন বছরে বৈদ্যুতিক গাড়ি বিক্রি হতে পারে ১ কোটি ৮ লাখ ইউনিট, যা মোট বিক্রিত নতুন গাড়ির মাত্র ২০ শতাংশ।

২০২৩ সালে বিশ্বের অর্ধেকেরও বেশি বৈদ্যুতিক গাড়ি বিক্রি হবে চীনে। চাহিদা কমে যাওয়ার ভয়ে সম্প্রতি কর ছাড় বাতিলের পরিকল্পনা থেকে পিছিয়ে এসেছে দেশটি। নতুন বছরে জীবাশ্ম-জ্বালানির গাড়িতে বিশ্বের কঠোরতম নির্গমন মানদণ্ড আরোপ করবে চীন।
ভর্তুকি কমানোর ফলে জার্মানিতে বৈদ্যুতিক গাড়ি বিক্রি কমে যাবে৷ তবে দীর্ঘমেয়াদে পরিস্থিতি আশাব্যঞ্জক হওয়ায় ২০২৩ সালে আরও বেশি বৈদ্যুতিক গাড়ি বাজারে ছাড়বেন নির্মাতারা।

টেসলার বিলম্বিত সাইবারট্রাক অথবা বিএমডব্লিউ, হুন্দাইসহ অন্য কোম্পানিগুলোর বৈদ্যুতিক স্পোর্ট-ইউটিলিটি গাড়ির নতুন মডেলগুলো আরও ভারী হবে।

চীন, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের রাস্তায় নামবে রোবোট্যাক্সি। দুটি জার্মান শহরে ‘লেভেল ফোর’ স্বয়ংক্রিয় গাড়ির ট্রায়াল অনুষ্ঠিত হবে। এ ধরনের গাড়িতে মানবচালকের প্রয়োজন নেই বললেই চলে।

নজর থাকবে ড্রোনের দিকেও। ভক্সওয়াগেন চায়না শহরের ধনী ব্যক্তিদের লক্ষ্য করে যাত্রীবাহী ড্রোন বা উড়ন্ত ট্যাক্সির প্রোটোটাইপ পরীক্ষা করবে। বিদ্যুৎচালিত এসব আকাশযান উল্লম্ব উড্ডয়ন-অবতরণ এবং চারজন যাত্রী বহনে সক্ষম হতে পারে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন