শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে জমি জালিয়াতির অভিযোগে দলিল লেখকের বিরুদ্ধে বিক্ষোভ কুড়িগ্রামে জুয়ার টাকা নিয়ে অপহরণ অতপর ছাত্রলীগ নেতা গ্রেফতার কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহের জমি দখলের অভিযোগ বিএনপি কর্মী রবিনের বিরুদ্ধে কুড়িগ্রামের উলিপুরে গাঁজা সেবনের দায়ে দুজনের কারাদণ্ড ও অর্থদন্ড উলিপুরে আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসে ১৩ হাজার টাকা প্রতারণার শিকার বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা মোবাইল নিয়েছে দুর্বৃত্তরা, রংপুরে চিকিৎসাধীন দুর্গাপূজার নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষা নিয়ে সাংবাদিকদের সঙ্গে বিজিবির মতবিনিময় কুড়িগ্রামের উলিপুরে নাতির হাতে দাদা খুন! ঘাতক আটক কুড়ি হাজার টাকায় মাদক কারবারির গাড়ি ছেড়ে দেয় পুলিশের এসআই অলিউল কুড়িগ্রামে ৮৩৬ নারীকে পূজার আনন্দ উপভোগ করতে শাড়ি বিতরণ

ঈশ্বরগঞ্জে নতুন কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহানের যোগদান

এহসানুল হক, স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৭৫৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার নতুন কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন রিপা রানী চৌহান। (২৪ মার্চ) রবিবার ঈশ্বরগঞ্জ উপজেলা কৃষি অফিসে ছিলো এই কৃষি কর্মকর্তার প্রথম কার্যদিবস। এ উপলক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঈশ্বরগঞ্জের উদ্যোগে নতুন কৃষি কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ করে নেন কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ।

জানা যায়, রিপা রানী চৌহান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সমাপ্ত করে বিসিএস (কৃষি) ৩২ ব্যাচের কর্মকর্তা হিসেবে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তারাকান্দাসহ কয়েকটি উপজেলায় কৃষি সম্প্রসারণ অফিসার হিসেবে দায়িত্ব পালনের পর ত্রিশাল উপজেলায়
অতিরিক্ত কৃষি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখান থেকে পদোন্নতি পেয়ে গত ২০ মার্চ সদ্য সাবেক উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামান ভালুকায় বদলী হওয়ায় কৃষি কর্মকর্তা হিসেবে রিপা রানী চৌহান দায়িত্বভার গ্রহণ করেন।

নবাগত কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান বলেন,’কৃষি ও কৃষকের উন্নয়নে উপজেলার বর্তমান উৎপাদন ও উন্নয়নকে অব্যাহত রাখার পাশাপাশি সেটিকে আরও বেগবান করতে উৎপাদন বাড়ানোর কাজ করে যাব।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন