শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রাম-২ আসনের এমপি ডক্টর আতিক মুজাহিদ প্রাণে রক্ষা: গাড়ি বিধ্বস্ত, আহত-৩ কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন জেলা বিএনপির ত্যাগী নেতা আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা এযাবৎকালের সর্ববৃহত সফল ইফতার মাহফিল করলো কুড়িগ্রাম জেলা জামায়াত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়

ঈশ্বরগঞ্জে বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৭৯৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গত কয়েকদিনের টানা বৃষ্টি গত ৫০ বছরের দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ বৃষ্টিপাতের রেকর্ড গড়েছে। আর এতে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার চরনিখলা গ্রামের ৪০ থেকে ৪৫টি পরিবারের বাড়ি-ঘর পানিতে তলিয়ে গেছে।খবর পেয়ে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ নিয়ে অসহায় পরিবারের কাছে ছুটে যান ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার।

শনিবার (৭ অক্টোবর) বিকাল ৪ টায় চরনিখলা উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করেন সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার। সাবেক সাংসদের পক্ষ থেকে এসব ত্রাণ সামগ্রী পেয়ে খুশি ক্ষতিগ্রস্থ অসহায় মানুষ।

এসময় সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার বলেন, প্রবল বৃষ্টিতে যাদের ক্ষতি হয়েছে তাদের সহযোগীতা করার জন্য আমি ঢাকা থেকে ছুটে এসেছি। ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্থ সকল পরিবারকে আর্থিক সহোযোগিতা সহ ত্রাণ বিতরণ করেছি । যাদের এই টাকা দিয়ে বাড়ি-ঘর মেরামত হবে না তাদেরকে পরবর্তিতে আরো আর্থিক সহযোগীতা করবো ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম মুক্তি, কোষাধ্যক্ষ মতিউর রহমান মতি, যুব ও ক্রীড়া সম্পাদক শহীদুল ইসলাম মাসুদ, পৌর আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক নুরুল আমিন, পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ জেলা যুবলীগের সদস্য মাহবুবুর রহমান মাহবুব, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রানা আহমেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন