শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বল্লেন চাকরি ছেড়ে দেবো জাতীয় সংসদের কেবিনেট কক্ষে আয়োজিত সভায় ব্যারিস্টার সালেহী এমপি মাদকাসক্ত ছেলের হাতে মা খুন: পিতা গুরুতর অবস্থায় রংপুরে: খুনি গ্রেফতার কুড়িগ্রামে কোচিংয়ে গিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৌমিক,সন্ধান চায় পরিবার কুড়িগ্রামের ফুলবাড়ী-রাজিবপুরে মাদকসহ জুয়া খেলায় ৯ জনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ লাখ টাকায় নিয়োগের অভিযোগ, আত্মগোপনে সুপার কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় ৯১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেমিনার অনুষ্ঠিত বিজ্ঞানাগার না থাকলেও তিন ল্যাব সহকারী নিয়োগ: মাদ্রাসায় নিয়োগের বৈঠক হয়েছে ইটভাটায়, নিয়োগ বাতিলের দাবী

পলি নেট হাউস পরিদর্শনে এমপি সুমন,করলেন বিনামূল্যে পাট বীজ বিতরণ

এহসানুল হক, স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৮১৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কৃষি বিভাগের তত্ত্বাবধানে

প্রথমবারের মতো পলিনেট হাউস (গ্রিনহাউস) পদ্ধতিতে ফল-সবজি ও চারা উৎপাদন শুরু করেছেন বনরাজ হর্টিকালচার নার্সারির মালিক মো. মহররম আলী।
(১০ মার্চ)রোববার দুপুরে পলি নেট হাউস পরিদর্শন করেন ময়মনসিংহ-(৮) ঈশ্বরগঞ্জ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন। পলিনেট হাউস (গ্রিনহাউস)পদ্ধতিতে প্রযুক্তির মাধ্যমে ভারী বৃষ্টিপাত, তাপ, কীটপতঙ্গ ও ভাইরাসজনিত রোগের মতো প্রতিকূল পরিস্থিতি থেকে নিরাপদে শাকসবজি, ফলমূলসহ কৃষি উৎপাদন সম্ভব হবে জানিয়েছে কৃষি বিভাগ। পলি নেট হাউস পরিদর্শন শেষে ২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ ও ২০২৪-২৫ মৌসুমে পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি ৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। বিনামূল্যে পাট বীজ বিতরণ কর্মসূচি উপলক্ষে আগত নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান সুমনকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় উপজেলা কৃষি অফিস। পাট বীজ বিতরণ কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. আরিফুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার ফারজানা আজাদ সুমির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন। এর আগে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, বজলুর রহমান, সদস্য আবুল মুনসুর,উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূঁইয়া সুমন, অতিরিক্ত কৃষি অফিসার আব্দুল ওয়াহাবসহ
বিভিন্ন ইউনিয়নে কর্মরত উপ-সহকারী কৃষি অফিসার ও কর্মচারীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন