সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা

বিশাল গাড়িবহর নিয়ে ঈশ্বরগঞ্জে নৌকার মাঝি ছাত্তার, শোভাযাত্রা ও ফুল দিয়ে বরণ

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৯৬১ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে নৌকার মাঝি বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার ঢাকা থেকে আসার পথে ত্রিশাল- বালিপাড়া সড়কে উপজেলার রাজিবপুর ইউনিয়নের মধুপুর বাজারে এসে পৌঁছালে তাকে স্লোগানে স্লোগানে ফুল ছিটিয়ে স্বাগত জানান উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। হাজার হাজার মোটরসাইকেল ও প্রাইভেটকার দিয়ে শোভাযাত্রার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিন। পরে শহীদ মুক্তিযুদ্ধা ও প্রয়াত আওয়ামী লীগের নেতাদের কবর জিয়ারত করেন। শেষে শোভাযাত্রার মধ্য দিয়ে তাকে নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী রফিকুল ইসলাম বুলবুল, ভিপি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন ভূঁইয়া, হারুন অর-রশিদ, দপ্তর সম্পাদক আবুল কালাম, সাবেক মেয়র ও ঈশ্বরগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মতিউর রহমান মতি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম মাসুদ, সহদপ্তর সম্পাদক রুহুল আমীন রাহুল,ময়মনসিংহ জেলা যুবলীগের সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, আঠারবাড়ি ইউপির চেয়ারম্যান জুবের আলম কবীর রূপক, জাটিয়ার ইউপি চেয়ারম্যান শামছুল হক ঝন্টু, ,পৌর যুবলীগের সভাপতি আশরাফুল আলম সুমন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম জুয়েল, দেলোয়ার জাহান মামুন, শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব কাজী জিয়াউল হক শুভ্র ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রানা আহমেদসহ আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার বলেন, আপনাদের সমর্থনে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের কারিগর জননেত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ নির্বাচনে আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন। এজন্য প্রিয় নেত্রীর ভালোবাসার কাছে আমি চির কৃতজ্ঞ। জননেত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা এ আসনের সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের নিয়ে একসাথে সেই দায়িত্ব পালন ও আমার কর্মের মাধ্যমে ধরে রাখতে চাই। শতভাগ ভোটার উপস্থিতির মাধ্যমে নৌকাকে বিপুল ভোটে জয়লাভ করানোর জন্য তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে দোয়া প্রার্থনা করেন।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন