বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান ১১ দলীয় জোটের ডাকে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত স্থানীয় কণ্ঠকে বৈশ্বিক পরিসরে যুক্ত করতে সংলাপ অনুষ্ঠিত কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত কুড়িগ্রাম-২ আসনের এমপি ডক্টর আতিক মুজাহিদ প্রাণে রক্ষা: গাড়ি বিধ্বস্ত, আহত-৩ কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন জেলা বিএনপির ত্যাগী নেতা আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা এযাবৎকালের সর্ববৃহত সফল ইফতার মাহফিল করলো কুড়িগ্রাম জেলা জামায়াত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকার গঠনের দাবি

এহছানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৯৭৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্বাচন কমিশন বাতিল, সংখানুপাতিক নির্বাচন (PR) পদ্ধতির প্রবর্তন, সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিকেল ২ টায় ঈশ্বরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে ওই তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ) জি এম রুহুল আমীন, ময়মনিসংহ জেলা (উত্তর) শাখার সভাপতি আলহাজ্ব হাদিউল ইসলাম।

সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাও: আল মাসউদ ও সহ সভাপতি মাও লুকমান হাকিম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও ময়মনসিংহ (উত্তর) জেলার সাধারণ সম্পাদক মুফতি হাবিবুল্লাহ।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ আব্দুল্লাহ জোবায়ের। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি ওমর ফারুক। ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন ও ইসলামী আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা ও ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সম্মেলনে বক্তরা প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্বাচন কমিশন বাতিল, সংখানুপাতিক নির্বাচন (PR) পদ্ধতির প্রবর্তন, সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি তুলেন। #

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন