রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আগুনে গরু পোড়েনি, পুড়ে গেছে যেন দরিদ্র কৃষকের স্বপ্নটাই

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ৬ মে, ২০২৩
  • ৮৮৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আবুল কাশেম(৫৫) নামের

এক হতদরিদ্র কৃষকের দুটি গরু পুড়ে মারা গেছে। এ সময় তার অপর একটি গরু পোড়ে মারাত্মক ভাবে আহত হয়েছে। গবাদিপশুদের আগুন থেকে রক্ষা করতে গিয়ে কৃষকের স্ত্রী সুফিয়া খাতুনও অগ্নিদগ্ধ হয়েছেন। এতে আগুনে গরু পোড়েনি, পুড়ে গেছে যেন দরিদ্র কৃষকের স্বপ্নটাই।

গত শুক্রবার (৫ এপ্রিল) দিবাগত রাতে আনুমানিক ২ টার দিকে উপজেলার জাটিয়া ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের থুলিয়াটি গ্রামের আবুল কাশেমের বাড়িতে লাগার এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় মেম্বার খোকন ফকির।

স্থানীয়রা জানান, আবুল কাশেম একজন হতদরিদ্র কৃষক। কৃষি ফসল উৎপাদন, গরু পালন করে কোনোরকম জীবনযাপন করতেন। শুক্রবার রাত দুইটার দিকে স্থানীয় লোকজন হঠাৎ আবুল কাশেমর বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখেন। কিছুক্ষণের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে কৃষক আবুল কাশেমের গোয়ালে থাকা দুটি গরু পুড়ে মারা যায় যায় এবং অপর একটি গরু পুড়ে মারাত্মক ভাবে আহত হয়। গরুদের আগুন থেকে রক্ষা করতে গিয়ে কৃষকের স্ত্রী সুফিয়া খাতুনও গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার স্টেশন অফিসার দেওয়ার হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ইউনিট
ঘটনাস্থলে যাওয়ার মাঝ পথে ফোন আসে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।পরে মাঝ পথ থেকেই ফায়ার সার্ভিস কর্মীরা ফিরে আসে।

ক্ষতিগ্রস্ত আবুল কাশেম বলেন, ‘ আগুনে আমার সব শ্যাষ করে দিছে। আমার বউয়ের শরীরও আগুনে পোড়ে গেছে। একথা বলেই তিনি কান্নায় ভেঙে পড়েন।’

স্থানীয় মামুন মিয়া ও সুমন ফকির বলেন, অগ্নিকাণ্ডে কৃষক আবুল কাশেমের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা অপূরণীয়। দুটি গরু মারা গেছে, আরেকটি গরুও মৃত্যুর পথে। দুটি ঘর ও কৃষকের স্ত্রীও আগুনে দগ্ধ হয়েছেন।এখন তিনি সর্বস্বান্ত হয়ে গেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে জেলা পরিষদ, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে আর্থিক সহযোগিতা করার চেষ্টা করছি। অগ্নিদগ্ধ কৃষককের স্ত্রীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন