সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১৭৪২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ নভেম্বর) বেলা বারোটার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এ অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

ঈশ্বরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি হযরত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সানোয়ার পারভেজ পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার কমান্ডার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নীলুফার হাকিম, ইনস্ট্রাক্টর শেখ মোকশেদা জামান, বিপিটিএ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা,জেলা বিপিটিএ’র নির্বাহী সভাপতি শেখ গিয়াস উদ্দিন, সাধারণ মো. আব্দুল ওয়াদুদ ভূঁঞা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আবেদীন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূঁইয়া সুমন,উপজেলা শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা মো. এবাদুল ইসলাম, উপজেলা শিক্ষা কমিটির শিক্ষক প্রতিনিধি মো. আজিজুল হক,উপজেলা বিপিটিএ’র উপদেষ্টা মো. লুৎফর রহমান ও মো. সাইফুল ইসলাম তালুকদার। এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকগণ, কর্মরত শিক্ষক ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল বরণ করেন প্রাথমিকের শিক্ষকগণ। পরে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান নবনির্বাচিত শিক্ষক সমিতি কমিটির শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে শুভেচ্ছা জানান।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন