শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বল্লেন চাকরি ছেড়ে দেবো জাতীয় সংসদের কেবিনেট কক্ষে আয়োজিত সভায় ব্যারিস্টার সালেহী এমপি মাদকাসক্ত ছেলের হাতে মা খুন: পিতা গুরুতর অবস্থায় রংপুরে: খুনি গ্রেফতার কুড়িগ্রামে কোচিংয়ে গিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৌমিক,সন্ধান চায় পরিবার কুড়িগ্রামের ফুলবাড়ী-রাজিবপুরে মাদকসহ জুয়া খেলায় ৯ জনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ লাখ টাকায় নিয়োগের অভিযোগ, আত্মগোপনে সুপার কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় ৯১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেমিনার অনুষ্ঠিত বিজ্ঞানাগার না থাকলেও তিন ল্যাব সহকারী নিয়োগ: মাদ্রাসায় নিয়োগের বৈঠক হয়েছে ইটভাটায়, নিয়োগ বাতিলের দাবী

ঈশ্বরগঞ্জে ৯ ইটভাটায় ৩৫ লাখ টাকা জরিমানা

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ১৫৬৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবৈধ ভাবে পরিচালিত নয়টি ইটভাটায় অভিযান চালিয়ে পরিবেশ অধিপ্তর। ইটভাটা গুলোতে ৩৫ লাখ টাকা জরিমানার পাশাপাশি তিনটি ইট ভাটাকে এক্সকাভেটর দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া সব ইটভাটাকে তাদের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুবেল মাহমুদের নেতৃত্বে অভিযান চালানো হয়।

পরিবেশ অধিদপ্তর জানায়, অবৈধ ভাবে, নিষিদ্ধ এলাকায় এবং অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে ইটভাটা গুলোতে অভিযান চালায় পরিবেশ অধিপ্তর। ২৫ জানুয়ারি বুধবার দিনভর অভিযানে ঈশ্বরগঞ্জের মেসার্স ভাই ভাই ব্রিক্সকে ৪ লাখ টাকা, মেসার্স আলী ব্রিক্সকে ৪ লাখ টাকা, মেসার্স মাহি ব্রিক্সকে ৪ লাখ টাকা, মেসার্স সওদাগর ব্রিক্সকে ৫ লাখ টাকা, মেসার্স বিজয় ব্রিক্সকে ৫ লাখ টাকা, মেসার্স আফতাব ব্রিক্সকে ৩ লাখ টাকা, মেসার্স মোয়াজ্জেম ব্রিক্সকে ৩ লাখ টাকা, মেসার্স সোহেল ব্রিক্সকে ৩ লাখ টাকা, মেসার্স এ. গনি ব্রিক্সকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে মেসার্স সওদাগর ব্রিক্স, মেসার্স বিজয় ব্রিক্স ও মেসার্স আফতাব ব্রিক্সকে এক্সকাভেটর মেশনি দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের উপ-পরিচালক মিহির লাল সরদার বলেন, অবৈধ ভাবে, নিষিদ্ধ এলাকায় এবং অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে ইটভাটা গুলোতে অভিযান চালানো হয়। ৯টি ইটভাটায় ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন