বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে অরাজনৈতিক সংগঠন জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু কুড়িগ্রামের ৩ থানায় মাদক-মোটরসাইকেল ২০ মামলার আসামীসহ আটক-৮ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুড়িগ্রাম জেলা শাখার সাথী সমাবেশ অনুষ্ঠিত অপ্রতিরোধ্য মাদক কারবারি ও ভূমিদস্যু মিজুর অত্যাচারে অতীষ্ঠ এলাকাবাসী চরশৌলমারী আদর্শ মহিলা কলেজে ১৯ শিক্ষক ২৪ শিক্ষার্থীর সবাই ফেল কুড়িগ্রামে ৯ প্রতিষ্ঠানে ৭০ পরীক্ষার্থীর সবাই ফেল কুড়িগ্রামে ইয়াবা, হিরোইনসহ আইনজীবি দম্পতিসহ আটক-৩ মামা ভাগ্নার কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভুয়া নিয়োগে প্রধান আসামি সালাম গ্রেপ্তার কুড়িগ্রামের রাজারহাটে ৬০ পিস ইয়াবাসহ ১ মাদককারবারি আটক বিভিন্ন কর্মসূচীতে ২৮ অক্টোবর পালন করলো কুড়িগ্রাম জেলা জামায়াত-শিবির

কোরআন পোড়ানোর প্রতিবাদে সুইডেনের পতাকা পুড়িয়ে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ সমাবেশ

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ২২৬৮ বার পড়া হয়েছে

সুইডেনে উগ্রবাদীদের দ্বারা পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সুইডেনের পতাকা পুড়িয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

সোমবার (৩জুলাই) দুপুরে সচেতন মুসলিম সমাজের ব্যানারে ঈশ্বরগঞ্জের প্রাণকেন্দ্র পৌর এলাকার মুক্তিযোদ্ধা সংসদের সামনে একত্রিত হয়ে ওই বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করা হয়। এতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লীরা।

সুইডেনের রাজধানী স্টকহোমে উগ্রবাদীদের দ্বারা পবিত্র কুরআন পোড়ানোর ধৃষ্টতা দেখানোর প্রতিবাদে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করে ঈশ্বরগঞ্জের সচেতন মুসলিম সমাজ । প্রতিবাদ সমাবেশে সর্বস্তরের মুসলিম জনতা তাদের সাথে সুইডেনের জাতীয় পতাকা পুড়িয়ে নিন্দা জানিয়ে একাত্মতা প্রকাশ করে।

পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে সরকারকে রাষ্ট্রীয়ভাবে সুইডেনের প্রতি নিন্দা জানানোর অনুরোধ করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। মুসলিম হিসেবে এটা আমাদের মধ্যে তীব্র ঘৃণা ও ক্ষোভের জন্ম দিয়েছে। মুসলিম বিশ্বে এ নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে। প্রতিবাদ জানাতে আমরাও আজ এখানে সমবেত হয়েছি।

সমাবেশ মুফতি সফিউল্লাহ ফুআদের সঞ্চালনায়
বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ। এসময় আরও বক্তব্য রাখেন এসএম ইমরান, মো. আশিকুর রহমান, মুফতি জহির, সাইফুল ইসলাম, মাহমুদ হাসান নানক, আব্দুল্লাহ জোবায়ের প্রমুখ।

শেষে সুইডেনের পতাকা পুড়িয়ে বিশেষ মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। এ সময় মোনাজাত পরিচালনা করেন ইসলামী আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন