সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রাম-২ আসনের এমপি ডক্টর আতিক মুজাহিদ প্রাণে রক্ষা: গাড়ি বিধ্বস্ত, আহত-৩ কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন জেলা বিএনপির ত্যাগী নেতা আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা এযাবৎকালের সর্ববৃহত সফল ইফতার মাহফিল করলো কুড়িগ্রাম জেলা জামায়াত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়

কোরআন পোড়ানোর প্রতিবাদে সুইডেনের পতাকা পুড়িয়ে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ সমাবেশ

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ১৩৮৯ বার পড়া হয়েছে

সুইডেনে উগ্রবাদীদের দ্বারা পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সুইডেনের পতাকা পুড়িয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

সোমবার (৩জুলাই) দুপুরে সচেতন মুসলিম সমাজের ব্যানারে ঈশ্বরগঞ্জের প্রাণকেন্দ্র পৌর এলাকার মুক্তিযোদ্ধা সংসদের সামনে একত্রিত হয়ে ওই বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করা হয়। এতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লীরা।

সুইডেনের রাজধানী স্টকহোমে উগ্রবাদীদের দ্বারা পবিত্র কুরআন পোড়ানোর ধৃষ্টতা দেখানোর প্রতিবাদে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করে ঈশ্বরগঞ্জের সচেতন মুসলিম সমাজ । প্রতিবাদ সমাবেশে সর্বস্তরের মুসলিম জনতা তাদের সাথে সুইডেনের জাতীয় পতাকা পুড়িয়ে নিন্দা জানিয়ে একাত্মতা প্রকাশ করে।

পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে সরকারকে রাষ্ট্রীয়ভাবে সুইডেনের প্রতি নিন্দা জানানোর অনুরোধ করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। মুসলিম হিসেবে এটা আমাদের মধ্যে তীব্র ঘৃণা ও ক্ষোভের জন্ম দিয়েছে। মুসলিম বিশ্বে এ নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে। প্রতিবাদ জানাতে আমরাও আজ এখানে সমবেত হয়েছি।

সমাবেশ মুফতি সফিউল্লাহ ফুআদের সঞ্চালনায়
বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ। এসময় আরও বক্তব্য রাখেন এসএম ইমরান, মো. আশিকুর রহমান, মুফতি জহির, সাইফুল ইসলাম, মাহমুদ হাসান নানক, আব্দুল্লাহ জোবায়ের প্রমুখ।

শেষে সুইডেনের পতাকা পুড়িয়ে বিশেষ মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। এ সময় মোনাজাত পরিচালনা করেন ইসলামী আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন