শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান ১১ দলীয় জোটের ডাকে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত স্থানীয় কণ্ঠকে বৈশ্বিক পরিসরে যুক্ত করতে সংলাপ অনুষ্ঠিত কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত কুড়িগ্রাম-২ আসনের এমপি ডক্টর আতিক মুজাহিদ প্রাণে রক্ষা: গাড়ি বিধ্বস্ত, আহত-৩ কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন জেলা বিএনপির ত্যাগী নেতা আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা এযাবৎকালের সর্ববৃহত সফল ইফতার মাহফিল করলো কুড়িগ্রাম জেলা জামায়াত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী

ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০১৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পঞ্চম শ্রেণি পড়ুয়া এক শিশু মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল সোমবার রাতে এ বিষয়ে শিশুটির মা বাদী হয়ে মামলা করলে বাবাকে গ্রেপ্তার করে পুলিশ।

আজ (১২ সেপ্টেম্বর) মঙ্গলবার তাকে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে এবং মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত বাবা ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগি ইউনিয়নের সাহেব নগর গ্রামের একজন কৃষক। দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মাঝে কলহ চলে আসছিল। অভিযুক্ত বাবা আনুমানিক গত ১৫ দিন আগে রাতের বেলায় নিজের শিশু মেয়েকে ধর্ষণ করে। বিষয়টি শিশুটির মা জেনে ফেলায় বাবা এ বিষয়ে কাউকে কিছু বলতে নিষেধ করেন ও তাকে ভয়ভীতি দেখান। পরে শিশুটির মা তাকে নিয়ে বাবার বাড়ি চলে যায়। সেখানে পরিবারের লোকজন জিজ্ঞাসাবাদ করলে শিশুটি তার বাবা কর্তৃক ধর্ষণের বিষয়টি জানায়। পরে এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেন।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান জানান, এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে থানায় অভিযোগ দিলে মামলা রুজু করা হয় এবং ধর্ষক বাবাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাবাকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে এবং মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন