বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান ১১ দলীয় জোটের ডাকে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত স্থানীয় কণ্ঠকে বৈশ্বিক পরিসরে যুক্ত করতে সংলাপ অনুষ্ঠিত কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত কুড়িগ্রাম-২ আসনের এমপি ডক্টর আতিক মুজাহিদ প্রাণে রক্ষা: গাড়ি বিধ্বস্ত, আহত-৩ কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন জেলা বিএনপির ত্যাগী নেতা আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা এযাবৎকালের সর্ববৃহত সফল ইফতার মাহফিল করলো কুড়িগ্রাম জেলা জামায়াত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী

ময়মনসিংহে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃওি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৭২৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃওি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান

ময়মনসিংহে কিশোরকন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃওি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (২৬ এপ্রিল) নগরীর জেলা পরিষদ মিলায়তনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ১৭ জন ট্যালেন্টপুল গ্রেডসহ বিভিন্ন গ্রেডে মোট  একশত তিন জন শিক্ষার্থীকে প্রায় ৬ লক্ষ নগদ  টাকার পাশাপাশি ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

কিশোরকণ্ঠ ফাউন্ডেশন, ময়মনসিংহের  চেয়ারম্যান শরিফুল ইসলাম খালিদের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক মাজহারুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জনাব মুফিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরণ্ঠ ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান হাফেজ রাশেদুল ইসলাম, ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক আঃ সালাম, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা আকতার, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ তরিকুল ইসলাম, কিশোরকণ্ঠ ফাউন্ডেশন, ময়মনসিংহের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ ফাউযান আঃ রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দসহ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন