বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে জুয়ার টাকা নিয়ে অপহরণ অতপর ছাত্রলীগ নেতা গ্রেফতার কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহের জমি দখলের অভিযোগ বিএনপি কর্মী রবিনের বিরুদ্ধে কুড়িগ্রামের উলিপুরে গাঁজা সেবনের দায়ে দুজনের কারাদণ্ড ও অর্থদন্ড উলিপুরে আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসে ১৩ হাজার টাকা প্রতারণার শিকার বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা মোবাইল নিয়েছে দুর্বৃত্তরা, রংপুরে চিকিৎসাধীন দুর্গাপূজার নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষা নিয়ে সাংবাদিকদের সঙ্গে বিজিবির মতবিনিময় কুড়িগ্রামের উলিপুরে নাতির হাতে দাদা খুন! ঘাতক আটক কুড়ি হাজার টাকায় মাদক কারবারির গাড়ি ছেড়ে দেয় পুলিশের এসআই অলিউল কুড়িগ্রামে ৮৩৬ নারীকে পূজার আনন্দ উপভোগ করতে শাড়ি বিতরণ কুড়িগ্রামের রৌমারীতে সড়ক দুর্ঘটনায় স্ত্রী-সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ প্রভাষক শহিদুল

কুড়িগ্রামে জুয়ার টাকা নিয়ে অপহরণ অতপর ছাত্রলীগ নেতা গ্রেফতার

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

জুয়ার টাকার ভাগাভাগিকে কেন্দ্র করে একজনকে অপহরণ করার সময় নিষিদ্ধ সংগঠন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতিকে আটকের খবর পাওয়া গেছে।

ঘটনার বিবরণে জানা যায়, কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অনলাইন জুয়ার টাকা উত্তোলনকে কেন্দ্র করে এক কাঠমিস্ত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে রেজোয়ানুর রহমান হাসিব নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বলে জানায় স্থানীয় জনগণ। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এই নেতাকে স্থানীয় জনতার সহায়তায় গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

বুধবার ২১ অক্টোবর রাত ১১টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার দেওয়ানের খামার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওই এলাকার এক কাঠমিস্ত্রীর নামে নিবন্ধিত সিম ব্যবহার করে অনলাইন জুয়ার টাকা উত্তোলনের চেষ্টা করেন কয়েকজন অপরিচিত যুবক। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে ওই কাঠমিস্ত্রীকে অপহরণের চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে।

খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই কাঠমিস্ত্রীকে উদ্ধার করে। পরে স্থানীয় জনতার সহায়তায় কথিত চক্রের দলনেতা হিসেবে অভিযুক্ত ছাত্রলীগ নেতস রেজোয়ানুর রহমান হাসিবকে গ্রেফতার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তি কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বলে জানা যায়। এ ছাড়া তার মুঠোফোনে অনলাইন জুয়া-সংক্রান্ত একাধিক অ্যাপ্লিকেশন ও ওয়েবসাইটের পাশাপাশি পর্নোগ্রাফিক কনটেন্ট পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। ফোনে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের প্ল্যাটফর্ম বাইন্যান্সের অ্যাপ এবং লেনদেন-সংক্রান্ত তথ্যও পাওয়া গেছে বলে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন