মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জে বিজয়ের মাসে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও শীতবস্ত্র বিতরণ

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১২৪৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিজয়ের মাসে হিফজুল কুরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রাহে জান্নাত সমাজ কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বাগবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উপজেলার বিভিন্ন মাদ্রাসা ছাত্ররা। প্রতিযোগিতায় অর্ধশতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারীদের পুরস্কার প্রদানসহ আরো ৮ জন প্রতিযোগিকে বিশেষ সম্মাননা স্বারক প্রদান করা হয়।

বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন জমিয়তে উলামায়ে ইসলাম কিশোরগঞ্জ জেলার সভাপতি প্রখ্যাত আলেমেদ্বীন প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ উল্লাহ জামী। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ফয়সাল আহমাদ,সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মাহফুজুর রহমান তাহসিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন