সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর আহ্বায়কসহ ২০জন জামায়াতে যোগদান তৃণমূল পর্যায়ে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা স্থানীয়করণ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

ময়মনসিংহে ইজতেমায় দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি

হামিমুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ১২৯৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ইজতেমা উপলক্ষে দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় ফুলবাড়িয়া-ময়মনসিংহ সড়কে চকরাধাকানাই ইজতেমা মোড় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, উপজেলার চকরাধাকানাই গ্রামে আহলে হাদিস গ্রুপের নুরুল ইসলাম মাস্টার ও তার অনুসারীরা ২১, ২২ ও ২৩ তারিখে ইজতেমার ডাক দেন। আবার আহলে হাদিসের বিরোধী গ্রুপ মোখলেছুর রহমান ও তার অনুসারীরা একই দিনে একই জায়গায় ইজতেমার ডাক দেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং সংঘর্ষে রূপ নেয়। পরে স্থানীয় প্রশাসন বিরোধ নিরসনে চকরাধাকানাই ইজতেমা মোড় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেন।

ওসি আবুল কালাম আজাদ বলেন, চকরাধাকানাই ইজতেমা মোড়ের কাছে মাঠে ২১, ২২ ও ২৩ ডিসেম্বর ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বিদ্রোহী গ্রুপ একই দিনে উপস্থিত হওয়ার ঘোষণা দেয়। এসব নিয়ে উত্তেজনা দেখা দিলে ১৪৪ ধারা জারি করা হয়। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা আছে বলেও জানান তিনি।

এ বিষয়ে ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম বলেন, দুই গ্রুপের উত্তেজনা পরিবেশ সৃষ্টি হলে ১৪৪ ধারা জারি করা হয়। বিরোধ মীমাংসা না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন