মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ১মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল: জেলা জামায়াতসহ বিভিন্ন মহলের শোক শ্রমিকদের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক পরিশোধ করুন মারামারির ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে মামমলা কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবির পলিটেকনিক সভাপতির উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান ১১ দলীয় জোটের ডাকে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত স্থানীয় কণ্ঠকে বৈশ্বিক পরিসরে যুক্ত করতে সংলাপ অনুষ্ঠিত কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত কুড়িগ্রাম-২ আসনের এমপি ডক্টর আতিক মুজাহিদ প্রাণে রক্ষা: গাড়ি বিধ্বস্ত, আহত-৩

নান্দাইলে অবৈধ দখলদার ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

খাইরুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৯৪৪ বার পড়া হয়েছে

মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ইসরাইলি ঈহুদীদের আগ্রাসনের শিকার। অবৈধ দখলদার ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি স্বাধীনতাকামী বিপ্লবী জনতার পক্ষে ইত্তেফাকুল উলামা নান্দাইল উপজেলা শাখার উদ্যোগে শনিবার (১৪আক্টোবর) সকাল ১১ ঘটিকায় চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে তৌহিদী জনতার উপস্থিতে বিশাল সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠতি হয়।এই সমাবেশে সর্বস্তরের জনতা দলে-দলে যোগদান করেন।

এই সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিলে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী নান্দাইল উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতি ইব্রাহীম কাসেমীর সভাপতিত্বে ও মাওলানা ওয়ালী উল্লাহ্ এবং মাওলানা আমরুল্লাহ্ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সংহতি সমাবেশে বক্তব্যে- সারা বিশ্বের মুসলিম রাষ্ট্র-প্রধান কে ফিলিস্তিনের পক্ষে জুড়ালো সমর্থন দেয়া এবং ইসরাঈলি যাবতীয় পণ্য বর্জনসহ কুটনৈতিক সম্পর্ক চিহ্ন করার আহবান জানান।সমাবেশে বক্তব্য রাখেন মুফতি আমির ইবনে আহমাদ, মুফতি শরীফুর রহমান, মাওলানা নুরুল আলম, মাওলানা গোলাম মোস্তফা, মুফতি হারুন কাসেমী, মাওলানা মানাজীর আহসান খান তাবদীর, মুফতি আবুল হাসেম, মাওলানা কাজী আব্দুস সাত্তার, মাওলানা অব্দুল আহাদ সহ আরও অনেকেই।

সমাবেশে বক্তারা বলেন, দ্বীন ও ঈমানের স্বার্থে দলমত নির্বিশেষে সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে বলে আহ্বান করেন। সমাবেশে শেষে সমাবেশে অংশগ্রহণকারী সকল ধর্মপ্রাণ মুসলিম তৌহিদী জনতা বিক্ষোভ মিছিলে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন