মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ১মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল: জেলা জামায়াতসহ বিভিন্ন মহলের শোক শ্রমিকদের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক পরিশোধ করুন মারামারির ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে মামমলা কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবির পলিটেকনিক সভাপতির উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান ১১ দলীয় জোটের ডাকে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত স্থানীয় কণ্ঠকে বৈশ্বিক পরিসরে যুক্ত করতে সংলাপ অনুষ্ঠিত কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত কুড়িগ্রাম-২ আসনের এমপি ডক্টর আতিক মুজাহিদ প্রাণে রক্ষা: গাড়ি বিধ্বস্ত, আহত-৩

মোহনগঞ্জ-ময়মনসিংহ লোকাল ট্রেনটি বন্ধ রাখার প্রতিবাদে এবং পুনরায় চালু দাবীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৭১৪ বার পড়া হয়েছে

মোহনগঞ্জ-ময়মনসিংহ লোকাল ট্রেনটি বন্ধ রাখার প্রতিবাদে এবং পুনরায় চালু দাবীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ ও মোহনগঞ্জ উন্নয়ন ফোরাম।

শুক্রবার (২১ মার্চ) বেলা ১২ টায় রেলওয়ে স্টেশনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন,মোহনগঞ্জ-ময়মনসিংহ লোকাল ট্রেনটি আগে চালু ছিল বেশ কিছুদিন ধরে হঠাৎ ট্রেনটি বন্ধ হওয়ায় ওই এলাকার সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।

আমরা চাই অনতিবিলম্বে পুনরায় ট্রেনটি চালু করা হোক। আগামী দুইদিনের মধ্যে ট্রেনটি চালু করতে হবে।অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে এবং রেলপথ অবরোধ করা হবে বলে হুশিয়ারী করেন বক্তারা।

মোহনগঞ্জ উন্নয়ন ফোরাম এর সভাপতি অধ্যাপক আল হেলাল তালুকদারের সভাপতিত্বে এবং ইঞ্জিনিয়ার মোঃ আল মুজাহিদ তালুকদারের সঞ্চলনায় আরও বক্তব্য রাখেন আলহাজ্ব ফারুক আহমেদ, সহ সভাপতি,মোঃ আবু তাহের, ময়মনসিংহ মোহনগঞ্জ সমিতি,সাধারণ সম্পাদক , খন্দকার আবু হানিফ,সেক্রেটারি ময়মনসিংহস্থ নেত্র এসোসিয়েশন,ছাত্রনেতা সাদ্দাম হোসেন প্রিন্স, আল আমিন,ফারহান চৌধুরী,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ময়মনসিংহ মহানগর। আরও উপস্থিত ছিলেন মোহনগঞ্জ সমিতি ময়মনসিংহের কোষাধ্যক্ষ নজরুল ইসলাম দপ্তর সম্পাদক আবুল হাসেম।মাওলানা নুরুল আমিন প্রমূখ।

এসময় সচেতন নাগরিক সমাজ ও মোহনগঞ্জ উন্নয়ন ফোরামের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন